সংবাদ শিরোনাম ::
অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ৯নং ওয়ার্ডের জয় কালিহাতীতে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

আপনার টুইট দেখেছেন কতজন? সেই তথ্য জানাবে টুইটার

দায়িত্ব নেওয়ার পর থেকে টুইটারের সবকিছুতে পরিবর্তন নিয়ে আসছেন ইলন মাস্ক। কখনও উচ্চপদস্থ কর্মীদের ছাঁটাই, কখনও চলতি কিছু বদলে দিয়ে নতুন ফিচার! তেমনই নতুন ফিচারের ঘোষণা দিয়েছে টুইটার। 

ভিউ কাউন্ট নামের এই ফিচারের সাহায্যে ব্যবহারকারীরা ইউটিউবের মত এখানেও দেখতে পারবেন কতবার তাদের টুইট দেখা হয়েছে। এই ফিচার আইওএস এবং অ্যান্ড্রয়েড দুই ধরনের ব্যবহারকারীদের জন্যই নিয়ে আসা হবে। জানা গেছে, খুব শিগগিরই এই ফিচার টুইটারে আসবে। ১ ডিসেম্বর টুইট করে ইলন মাস্ক এই ফিচারের কথা জানিয়েছিলেন।

এক টুইটে তিনি বলেছিলেন, শিগগিরই সব টুইটের জন্য ভিউ কাউন্ট ফিচার আসতে চলেছে। ব্যবহারকারীরা এবার জানতে পারবেন তাদের টুইট কতবার দেখা হয়েছে। শুধু টুইট নয়, ভিডিওর জন্য এই ফিচার থাকবে।

ইতোমধ্যেই অনেক টুইটার অ্যাকাউন্টে পরীক্ষামূলক ভাবে এই নতুন ফিচার চালু হয়েছে। আশা করা হচ্ছে শিগগিরই সবার জন্য ফিচারটি উন্মুক্ত হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের

আপনার টুইট দেখেছেন কতজন? সেই তথ্য জানাবে টুইটার

আপডেট সময় ০১:৫৫:২২ অপরাহ্ন, সোমবার, ২৬ ডিসেম্বর ২০২২