ঢাকা ০৪:০৫ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল করার তাগিদ প্রধানমন্ত্রীর শিশু দিবাযত্ন কেন্দ্র আইন আরও যুগোপযোগী করা হবে: সমাজকল্যাণমন্ত্রী নওগাঁয় ক্রেডিট কার্ড জালিয়াতিতে সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, স্বামী-স্ত্রী গ্রেপ্তার তিতাসে এমপির সংবর্ধনায় চেয়ার-লাঠি নিয়ে সংঘর্ষ, পদ হারালেন দুই ভাই শেকড়ের টানে নেদারল্যান্ডস থেকে কুমিল্লায় রাজিব-সেলিনা, খুঁজছেন জন্মদাতা মা-বাবা শেখ হাসিনা এত শক্তিশালী হলে দেশ ছেড়ে পালাত না: শফিকুর রহমান শেখ হাসিনা আপিল করার সুযোগ পাবেন না: আইনমন্ত্রী ‘নন-পলাতক আ. লীগের সভাপতি’ দাবি করা ভাইরাল আইনজীবী কর্ণফুলীতে আটক জামায়াত-শিবিরের গালির ভয়ে মানুষ মুখ খোলে না: রাশেদ খাঁন পাঁচ দিন ধরে দেওয়ানগঞ্জ সীমান্তে শূন্যরেখায় এক নারী, পুশইনের চেষ্টা

প্রাণে বাঁচলেও নিরাপত্তা শঙ্কায় দিশা পাটানির বাবা

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৭:৫২:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
  • ৬৭৫ বার পড়া হয়েছে

মাস দুয়েক আগে বলিউড অভিনেত্রী দিশা পাটানির বাড়ির সামনে ঘটে যাওয়া গুলির ঘটনায় বড়সড় বিপদ থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছিলেন তার বাবা জগদীশ পাটানি। সেই সময় বাড়ির সামনে কয়েক রাউন্ড গুলি চালালে চরম আতঙ্কের সৃষ্টি হয়। অল্পের জন্য তার শরীরে গুলি লাগেনি বলে জানা যায়।

এরপর পরিস্থিতি সামাল দেয় পুলিশ। যে দুই দুষ্কৃতী এই কাণ্ডের সঙ্গে জড়িত ছিল, তাদের পরে বন্দুকের গুলিতে ঝাঁঝরা করে শাস্তি দেওয়া হয়। এমন পরিস্থিতিতে নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন দিশা পাটানির বাবা অবশেষে প্রশাসনের কাছ থেকে ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র রাখার লাইসেন্স পেলেন।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার পরপরই জগদীশ পাটানি নিজের নিরাপত্তার কথা চিন্তা করে আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের জন্য আবেদন করেন।

লাইসেন্স পাওয়ার জন্য তিনি সমস্ত সরকারি নিয়মকানুন ও প্রক্রিয়া মেনে চলেন। পুলিশের পক্ষ থেকে সব দিক খতিয়ে দেখে এবং তার আবেদনের যৌক্তিকতা বিচার করে লাইসেন্স মঞ্জুর করা হয়েছে।

গত ১২ সেপ্টেম্বর এই গুলিবর্ষণের ঘটনাটি ঘটেছিল। পরে জগদীশ পাটানি সংবাদমাধ্যমকে জানান, তার পোষা কুকুর সময়মতো তাকে সতর্ক না করলে গুলি সরাসরি তার শরীরে লাগত।

এই ঘটনার পর যোগী আদিত্যনাথের সরকারের দ্রুত পদক্ষেপ এবং দুষ্কৃতীদের শাস্তির জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সে সময় তিনি বলেছিলেন, ‘আমাদের গোটা পরিবারের তরফ থেকে মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ।’ তবে নিরাপত্তা নিয়ে আশঙ্কা থেকেই তিনি ব্যক্তিগত অস্ত্রের লাইসেন্স নিয়েছেন বলে মনে করছেন অনেকে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল করার তাগিদ প্রধানমন্ত্রীর

প্রাণে বাঁচলেও নিরাপত্তা শঙ্কায় দিশা পাটানির বাবা

আপডেট সময় ০৭:৫২:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫