ঢাকা ০৭:৫০ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জ এলজিইডিতে ‘৩% দুলাল’ খ্যাত আহসানুজ্জামানের দুর্নীতি বসুন্দিয়া ভূমি অফিস এখন ঘুষের অভায়রণ্য! টাকা না দিলে ফাইল গায়েব চার বছরেও থেমে আছে বিচার-ভোলায় নূরে আলমকে স্মরণে বিএনপি-ছাত্রদলের শ্রদ্ধা ও বিচার দাবি ভারত থেকে ২ হাজার ৯০০ টন কাঁচামরিচ আমদানির অনুমতি ববিসাস’র আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান আলোকচিত্র প্রদর্শনী পাবনায় ‘মদ্যপ অবস্থায়’ ২ রাশিয়ান নাগরিকের মারামারি, নিহত ১ সব মোটরযানের জন্য সতর্কবার্তা আত্রাইয়ে ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত জুলাই আন্দোলনের সঙ্গে ফরাসি বিপ্লবের চেতনার মিল রয়েছে : রিজভী একাদশে ভর্তি নিয়ে এলো সিদ্ধান্ত

চসিকের উদ্যোগে স্কুল শিক্ষার্থীদের জন্য বিশেষ স্বাস্থ্য ক্যাম্প

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) উদ্যোগে কাপাসগোলা সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ে বিশেষ স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) ক্যাম্পে ১৬০ জন শিক্ষার্থীকে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।

স্বাস্থ্য ক্যাম্পে চসিক স্কুল হেলথ কার্ড সংক্রান্ত কারিগরি কমিটির উপদেষ্টা এবং চট্টগ্রাম মেডিকেল কলেজের শিশুস্বাস্থ্য বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. প্রণব কুমার চৌধুরী, চসিক স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্য কর্মকর্তা ডা. হোসনে আরা বেগম, সহকারী স্বাস্থ্য কর্মকর্তা ডা. রফিকসহ চসিক স্বাস্থ্য বিভাগের একটি মেডিকেল টিম শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন চসিকের প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা, শিক্ষা কর্মকর্তা নাজমা বিনতে আমিন, কাপাসগোলা সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রোমা বড়ুয়া এবং স্কুল হেলথ টিমের সদস্যরা।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের স্কুলগুলোতে স্কুল শিক্ষার্থীর স্বাস্থ্য কার্ড কর্মসূচি গত ২১ মে চালু হয়। এ কার্যক্রমের আওতায় প্রাথমিকভাবে পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় পাঁচ হাজার শিক্ষার্থীর স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে। পর্যায়ক্রমে চসিকের সব শিক্ষা প্রতিষ্ঠানে এ কর্মসূচি বিস্তৃত করা হবে বলে জানান সংস্থাটির কর্মকর্তারা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জ এলজিইডিতে ‘৩% দুলাল’ খ্যাত আহসানুজ্জামানের দুর্নীতি

চসিকের উদ্যোগে স্কুল শিক্ষার্থীদের জন্য বিশেষ স্বাস্থ্য ক্যাম্প

আপডেট সময় ০৭:৩১:০৮ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫