ঢাকা ১০:৩৫ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পবিপ্রবি’র পিজিএস কমিটির ৭৩ তম সভা অনুষ্ঠিত প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা নারায়ণগঞ্জ এলজিইডিতে ‘৩% দুলাল’ খ্যাত আহসানুজ্জামানের দুর্নীতি বসুন্দিয়া ভূমি অফিস এখন ঘুষের অভায়রণ্য! টাকা না দিলে ফাইল গায়েব চার বছরেও থেমে আছে বিচার-ভোলায় নূরে আলমকে স্মরণে বিএনপি-ছাত্রদলের শ্রদ্ধা ও বিচার দাবি ভারত থেকে ২ হাজার ৯০০ টন কাঁচামরিচ আমদানির অনুমতি ববিসাস’র আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান আলোকচিত্র প্রদর্শনী পাবনায় ‘মদ্যপ অবস্থায়’ ২ রাশিয়ান নাগরিকের মারামারি, নিহত ১ সব মোটরযানের জন্য সতর্কবার্তা আত্রাইয়ে ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

‘শিক্ষাখাতে ব্যয়ের একটি অংশ সরকারকে বহন করতে হবে’

শিক্ষাব্যবস্থাকে সর্বজনীন করার পাশাপাশি এ খাতে ব্যয়ের একটি অংশ নির্দিষ্ট লেভেল পর্যন্ত সরকারকে বহন করতে হবে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

রোববার (১৬ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে সম্মিলিত নন-এমপিও ঐক্যপরিষদ কর্তৃক সরকার প্রতিশ্রুত স্বীকৃতিপ্রাপ্ত সব নন এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে আয়োজিত অবস্থান কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, শিক্ষকদের যদি নিজেদের দাবি দাওয়া নিয়ে কয়েকদিন পরপর রাজপথে আন্দোলন করতে হয়, প্রেস ক্লাবের সামনে বসে থাকতে হয়, তাহলে শিক্ষার্থীরা তাদের থেকে কী শিখবে? প্রধান উপদেষ্টা নিজেও কিন্তু একজন শিক্ষক ছিলেন। সুতরাং এটা এখন সময়ের দাবি, শিক্ষাব্যবস্থাকে সর্বজনীন করতে হবে এবং এর ব্যয়ভার একটি অংশ নির্দিষ্ট লেভেল পর্যন্ত সরকারকে বহন করতে হবে।

তিনি বলেন, আমরা যখন শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছি, তখন অনেকেই আমাদের নিয়ে হাসি তামাশা করেছে। কিন্তু আমরা কী পারি, সেটা দেখিয়েছি এবং সামনেও দেখাবো।

নুর আরও বলেন, সম্প্রতি আমার সঙ্গে দুজন শিক্ষকের কথা হয়েছিল। তারা বলেছিলেন দাবি অনুযায়ী শিক্ষকদের বেতন বাবদ সরকারের ১০০০ কোটি টাকা লাগবে। এই এক হাজার কোটি টাকা কিন্তু সরকারের জন্য কিছুই না। যেখানে সালমান এফ রহমানই নিয়ে গেছে ৫৪ হাজার কোটি টাকা। সালমান এফ রহমান তো শুধু একজন, এরকম অসংখ্য রয়েছে। সুতরাং সরকারের এসব বিষয় বিবেচনা করতে হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পবিপ্রবি’র পিজিএস কমিটির ৭৩ তম সভা অনুষ্ঠিত

‘শিক্ষাখাতে ব্যয়ের একটি অংশ সরকারকে বহন করতে হবে’

আপডেট সময় ০২:৫২:০৩ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫