ঢাকা ০১:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত কিছু ছবি, হাজারো স্মৃতি—আমার জুলাই পবিপ্রবি’র পিজিএস কমিটির ৭৩ তম সভা অনুষ্ঠিত প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা নারায়ণগঞ্জ এলজিইডিতে ‘৩% দুলাল’ খ্যাত আহসানুজ্জামানের দুর্নীতি বসুন্দিয়া ভূমি অফিস এখন ঘুষের অভায়রণ্য! টাকা না দিলে ফাইল গায়েব চার বছরেও থেমে আছে বিচার-ভোলায় নূরে আলমকে স্মরণে বিএনপি-ছাত্রদলের শ্রদ্ধা ও বিচার দাবি ভারত থেকে ২ হাজার ৯০০ টন কাঁচামরিচ আমদানির অনুমতি ববিসাস’র আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান আলোকচিত্র প্রদর্শনী পাবনায় ‘মদ্যপ অবস্থায়’ ২ রাশিয়ান নাগরিকের মারামারি, নিহত ১

আ. লীগের নাশকতা প্রতিরোধে ঢাকায় মধ্যরাতে ইসলামী আন্দোলনের মহড়া

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচি ঠেকাতে ও তাদের প্রতিহত করার ঘোষণা দেবার পর রাতেই মাঠে নেমেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা।

দলীয় আমির পীর সাহেব চরমোনাইয়ের নির্দেশে রাজধানী ঢাকাসহ সারাদেশে ফ্যাসিবাদের সন্ত্রাসী কর্মকাণ্ড ও কথিত লকডাউন কর্মসূচির বিরুদ্ধে সোচ্চার হয় মধ্যরাতে শোডাউন ও মহড়া দিয়েছে দলটির নেতাকর্মীরা।

ঢাকা মহানগর দক্ষিণের আওতাধীন মুগদা থানার উদ্যোগে বিভিন্ন এলাকায় মহড়া দিয়েছেন দলের স্থানীয় নেতাকর্মীরা।
ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক কেএম শরীয়াতুল্লাহ বলেন, “পতিত ফ্যাসিবাদী শক্তি তাদের স্বভাবসুলভ সন্ত্রাস ও অগ্নিকাণ্ড ঘটিয়ে দেশকে আবারও অস্থিতিশীল করার অপচেষ্টা করছে। এই মাফিয়া দলকে আমরা কোনোভাবেই সুযোগ দিতে পারি না। আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি প্রতিহত করতে রাতেই ঢাকার রাজপথে নেমেছে ইসলামী আন্দোলনের নেতা-কর্মীরা।”

রাজধানী ঢাকাসহ বরিশাল, ঝালকাঠি, খুলনা, যশোর, চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ময়মনসিংহ, নীলফামারি, বগুড়া, গাজীপুর, নারায়ণগঞ্জসহ বিভিন্ন জেলায় ফ্যাসিবাদ বিরোধী মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত

আ. লীগের নাশকতা প্রতিরোধে ঢাকায় মধ্যরাতে ইসলামী আন্দোলনের মহড়া

আপডেট সময় ১১:৩৭:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫