ঢাকা ০১:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত কিছু ছবি, হাজারো স্মৃতি—আমার জুলাই পবিপ্রবি’র পিজিএস কমিটির ৭৩ তম সভা অনুষ্ঠিত প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা নারায়ণগঞ্জ এলজিইডিতে ‘৩% দুলাল’ খ্যাত আহসানুজ্জামানের দুর্নীতি বসুন্দিয়া ভূমি অফিস এখন ঘুষের অভায়রণ্য! টাকা না দিলে ফাইল গায়েব চার বছরেও থেমে আছে বিচার-ভোলায় নূরে আলমকে স্মরণে বিএনপি-ছাত্রদলের শ্রদ্ধা ও বিচার দাবি ভারত থেকে ২ হাজার ৯০০ টন কাঁচামরিচ আমদানির অনুমতি ববিসাস’র আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান আলোকচিত্র প্রদর্শনী পাবনায় ‘মদ্যপ অবস্থায়’ ২ রাশিয়ান নাগরিকের মারামারি, নিহত ১

অস্বাস্থ্যকর পরিবেশ ও খাদ্যপণ্যে কেমিক্যাল, ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরের খুলশী ও কর্ণফুলী থানাএলাকায় খাদ্যপণ্যে কেমিক্যাল ব্যবহার, অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুত ও মেয়াদোত্তীর্ণ দ্রব্য বিক্রির অভিযোগে ৬ প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ১৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (১২ নভেম্বর) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রাম বিভাগীয় ও জেলা কার্যালয়ের কর্মকর্তারা পুলিশের সহায়তায় এ অভিযান পরিচালনা করেন।
অভিযান চলাকালে খুলশী থানার ওয়্যারলেস এলাকায় অবস্থিত নিউ শাহী বেকারিতে খাদ্যদ্রব্য উৎপাদনে কেমিক্যাল রং ও অস্বাস্থ্যকর তেল ব্যবহার, অপরিচ্ছন্ন পরিবেশ, মেয়াদবিহীন উপকরণ ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বিভিন্ন কেমিক্যাল ব্যবহারের অভিযোগে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। গত ১১ নভেম্বর একই বেকারিতে অভিযান চালানোর সময় প্রতিষ্ঠানটি সাময়িকভাবে বন্ধ করা হয়েছিল। একই এলাকায় ফুলকলি মিষ্টান্ন ভাণ্ডারে মেয়াদোত্তীর্ণ মিষ্টান্ন বিক্রি এবং পণ্যের মোড়কজাত বিধি লঙ্ঘনের দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে কর্ণফুলী থানার মইজ্জারটেক এলাকায় ক্যাফে আল মক্কা হোটেলকে অপরিচ্ছন্ন পরিবেশ ও অননুমোদিত প্রক্রিয়ায় খাবার প্রস্তুতের কারণে ১০ হাজার টাকা, জাহাঙ্গীর ফুডসকে বাসি মিষ্টি সংরক্ষণের দায়ে ৩ হাজার টাকা, নূর সুইটসকে পণ্যের মোড়কজাত বিধি লঙ্ঘনের কারণে ৭ হাজার টাকা এবং বনফুল মিষ্টান্ন ভাণ্ডারকে একই অপরাধে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ। এছাড়া অংশ নেন সহকারী পরিচালক মো. আনিছুর রহমান, মাহমুদা আক্তার ও রানা দেবনাথ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত

অস্বাস্থ্যকর পরিবেশ ও খাদ্যপণ্যে কেমিক্যাল, ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

আপডেট সময় ০৫:৪২:৩১ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫