ঢাকা ০৬:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত কিছু ছবি, হাজারো স্মৃতি—আমার জুলাই পবিপ্রবি’র পিজিএস কমিটির ৭৩ তম সভা অনুষ্ঠিত প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা নারায়ণগঞ্জ এলজিইডিতে ‘৩% দুলাল’ খ্যাত আহসানুজ্জামানের দুর্নীতি বসুন্দিয়া ভূমি অফিস এখন ঘুষের অভায়রণ্য! টাকা না দিলে ফাইল গায়েব চার বছরেও থেমে আছে বিচার-ভোলায় নূরে আলমকে স্মরণে বিএনপি-ছাত্রদলের শ্রদ্ধা ও বিচার দাবি ভারত থেকে ২ হাজার ৯০০ টন কাঁচামরিচ আমদানির অনুমতি ববিসাস’র আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান আলোকচিত্র প্রদর্শনী পাবনায় ‘মদ্যপ অবস্থায়’ ২ রাশিয়ান নাগরিকের মারামারি, নিহত ১

‘ছাগলের তিন নাম্বার বাচ্চা থেকে আজ নায়ক হয়েছি’

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ১২:৫৬:৩১ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
  • ৬৭৯ বার পড়া হয়েছে

শিক্ষার্থীদের মোটিভেশন দিতে এসে নিজের জীবনের কঠিন সময়ের গল্প শোনালেন জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ। পর্দায় তারকারা যতই ঝলমলে দেখাক না কেন, পর্দার আড়ালে লুকিয়ে থাকে অসংখ্য পরিশ্রম, হতাশা আর সংগ্রাম; এই বার্তাই তুলে ধরলেন তিনি।

সম্প্রতি মোটিভেশনাল ট্রেইনার ডন সামদানির একটি ইভেন্টে উপস্থিত হয়ে শুভ জানালেন, তার নায়ক হয়ে ওঠার পথ একেবারেই সহজ ছিল না। সঙ্গে মিডিয়ায় প্রবেশের প্রথম দিকের দুরবস্থার কথা অকপটে স্বীকার করে নেন তিনি।

এর আগেও বিভিন্ন সাক্ষাৎকারে নিজের সংগ্রামের কথা বলেছেন শুভ। এবারও সেই প্রসঙ্গ টানলেন আরও খোলামেলা ভঙ্গিতে। খানিক মজার ছলেই নিজের অতীতের কঠিন সময়ের কথা তুলে ধরলেন আবার।

মডেলিং দিয়ে শুরু হলেও তারও আগে শুভ কাজ করতেন প্রডাকশনে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে। বিজ্ঞাপন নির্মাণের ইউনিটে পরিচালকের সহকারী হয়ে ছোটখাটো কাজ করতেন তিনি। নিজের সেই সময়ের অভিজ্ঞতা তুলে ধরে নায়ক বলেন, ‘এক সময় আমি প্রডাকশনে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করতাম। মানে শুটিংয়ে ডিরেক্টর-শিল্পীদের আদেশ পালন করতাম। যেমন, এই এদিকে আয়, এই পানি দে, এই আর্টিস্টের স্যান্ডেল মোছ- এসব অর্ডার পালন করতাম।’

তারপর এক শুটিংয়ের স্মৃতি টেনে শুভ আরও বলেন, ‘একটা বিজ্ঞাপনের কাজ ছিল। সেই বিজ্ঞাপনে ডন ছিলেন মডেল আর আমি ছিলাম ছাগলের তিন নম্বর বাচ্চা। কিন্তু আমার স্বপ্নটা বড় ছিল, তাই সেখান থেকে উঠে আজ আমি নায়ক হয়েছি।’

উল্লেখ্য, মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করা আরিফিন শুভ পরে টেলিভিশন নাটকে অভিনয় করে দর্শকের হৃদয় জয় করেন। ২০১৩ সালে ‘ভালোবাসা জিন্দাবাদ’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তার। এরপর ‘ছুঁয়ে দিলে মন’, ‘ঢাকা অ্যাটাক’, ‘মিশন এক্সট্রিম’, ‘ব্ল্যাক ওয়ার’সহ একাধিক সফল সিনেমায় অভিনয় করেছেন শুভ। এছাড়াও সম্প্রতি বলিউডের একটি ওয়েব সিরিজে অভিনয় করেও আলোচনায় এসেছেন অভিনেতা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত

‘ছাগলের তিন নাম্বার বাচ্চা থেকে আজ নায়ক হয়েছি’

আপডেট সময় ১২:৫৬:৩১ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫