ঢাকা ০৭:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত কিছু ছবি, হাজারো স্মৃতি—আমার জুলাই পবিপ্রবি’র পিজিএস কমিটির ৭৩ তম সভা অনুষ্ঠিত প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা নারায়ণগঞ্জ এলজিইডিতে ‘৩% দুলাল’ খ্যাত আহসানুজ্জামানের দুর্নীতি বসুন্দিয়া ভূমি অফিস এখন ঘুষের অভায়রণ্য! টাকা না দিলে ফাইল গায়েব চার বছরেও থেমে আছে বিচার-ভোলায় নূরে আলমকে স্মরণে বিএনপি-ছাত্রদলের শ্রদ্ধা ও বিচার দাবি ভারত থেকে ২ হাজার ৯০০ টন কাঁচামরিচ আমদানির অনুমতি ববিসাস’র আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান আলোকচিত্র প্রদর্শনী পাবনায় ‘মদ্যপ অবস্থায়’ ২ রাশিয়ান নাগরিকের মারামারি, নিহত ১

চট্টগ্রামে আইনশৃঙ্খলা কমিটির সভা, নির্বাচনের আগে কঠোর পদক্ষেপের নির্দেশ

জাতীয় নির্বাচন সামনে রেখে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সুরক্ষিত রাখতে কঠোর পদক্ষেপের নির্দেশ দিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন।

রোববার (৯ নভেম্বর) সার্কিট হাউসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এ নির্দেশনা দেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম। সভায় অক্টোবর মাসের অপরাধ চিত্র পর্যালোচনা করা হয়। পাশাপাশি নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, অবৈধ অস্ত্র উদ্ধার, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে চ্যালেঞ্জ মোকাবিলা, চোরাচালান দমন, অনিবন্ধিত হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা, অবৈধ বালু উত্তোলন ও টপসয়েল কাটার বিরুদ্ধে আইনি পদক্ষেপসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। চট্টগ্রাম নতুন ব্রিজ এলাকায় পরিবহনে যাত্রী হয়রানি এবং চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুর্ঘটনা রোধ নিয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

সভাপতির বক্তব্যে জেলা ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকচক্রের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে। দুর্বৃত্তায়ন কিংবা যে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড কঠোরভাবে দমন করা হবে। তিনি নির্বাচন সামনে রেখে মাঠ প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেন।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার মো. জুনায়েদ কাউছার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক, সিভিল সার্জন ডা. মো. জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন দপ্তর, গোয়েন্দা সংস্থা, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং রাজনৈতিক দলের প্রতিনিধিরা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত

চট্টগ্রামে আইনশৃঙ্খলা কমিটির সভা, নির্বাচনের আগে কঠোর পদক্ষেপের নির্দেশ

আপডেট সময় ০৯:৫২:৩৭ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫