ঢাকা ০৬:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬ তামিলনাড়ুতে সরকারি চাকরিজীবী বাবারা পাবেন ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ‘বিলিওনেরা’খ্যাত ওটিলিয়াকে দেখতে টিকিটের দাম ১৫ হাজার টাকা! রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় সংলাপের দাবি সাখাওয়াতের চুনারুঘাটে মাদকসেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির পরও রাজউকের প্রধান প্রকৌশলী পদে বহাল আমিনুর রহমান সুমন আইসিবি কর্মকর্তা সমিতির ২০তম কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর ব্রাহ্মণপাড়ায় ডাইনিং টেবিলের নিচে ১৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪ শেখ হাসিনার দেশে ফেরার পাঁয়তারা সফল হবে না: চাঁপাইনবাবগঞ্জে বুলবুল

চট্টগ্রাম বিদ্যুৎ দপ্তরে কার্যাদেশ নিয়ে অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিবিবি) চট্টগ্রামের আওতাধীন বিক্রয় ও বিতরণ বিভাগ (বিবিবি) আগ্রাবাদ ও হালিশহর দপ্তরে কার্যাদেশ দিতে গিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে।

রোববার /৯ নভেম্বর) অভিযোগের বিষয়টি খতিয়ে দেখতে দুদক চট্টগ্রাম-১ কার্যালয়ের এনফোর্সমেন্ট টিম দপ্তর দুটিতে অভিযান চালায়। দুদক জানায়, প্রকিউরমেন্ট আইন অমান্য করে তিন ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া যায়। অভিযোগ পাওয়ার পর দপ্তরে সংরক্ষিত নথিপত্র পরীক্ষা করা হয় এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বক্তব্য নেওয়া হয়।

অভিযানে দরপত্রে অংশ নেওয়া প্রতিটি প্রতিষ্ঠানের টেন্ডারসংক্রান্ত রেকর্ড খতিয়ে দেখে দুদক। টার্নওভার, ক্রেডিট লাইন, কাজের অভিজ্ঞতার সনদ, সাপ্লাই ওয়ার্কস, কোয়ালিটি কন্ট্রোল সনদ, ম্যানুফ্যাকচারার অথরাইজেশন লেটার ও ই-জিপিতে কালো তালিকাভুক্তির তথ্যসহ বিভিন্ন নথির সত্যতা যাচাই করা হয়। দুদকের উপপরিচালক সুবেল আহমেদ বলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে অতিরিক্ত কিছু নথিপত্রও দপ্তর থেকে চাওয়া হয়েছে। সব নথি পর্যালোচনা শেষে কমিশনের কাছে আনুষ্ঠানিক প্রতিবেদন দাখিল করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬

চট্টগ্রাম বিদ্যুৎ দপ্তরে কার্যাদেশ নিয়ে অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান

আপডেট সময় ০৯:২০:২৩ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫