ঢাকা ০৮:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত কিছু ছবি, হাজারো স্মৃতি—আমার জুলাই পবিপ্রবি’র পিজিএস কমিটির ৭৩ তম সভা অনুষ্ঠিত প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা নারায়ণগঞ্জ এলজিইডিতে ‘৩% দুলাল’ খ্যাত আহসানুজ্জামানের দুর্নীতি বসুন্দিয়া ভূমি অফিস এখন ঘুষের অভায়রণ্য! টাকা না দিলে ফাইল গায়েব চার বছরেও থেমে আছে বিচার-ভোলায় নূরে আলমকে স্মরণে বিএনপি-ছাত্রদলের শ্রদ্ধা ও বিচার দাবি ভারত থেকে ২ হাজার ৯০০ টন কাঁচামরিচ আমদানির অনুমতি ববিসাস’র আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান আলোকচিত্র প্রদর্শনী পাবনায় ‘মদ্যপ অবস্থায়’ ২ রাশিয়ান নাগরিকের মারামারি, নিহত ১

সীতাকুণ্ডে প্রতিবন্ধী যুবককে হত্যার অভিযোগ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় মো. বেলাল (২৫) নামে মানসিক প্রতিবন্ধী এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে।

রোববার (৯ নভেম্বর) সকালে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের মীরের হাট বাজার এলাকা থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থল থেকে একটি রক্তমাখা কাঠ জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, নিহত মো. বেলাল ওই এলাকার আবুল কালামের ছেলে। তিনি মানসিক প্রতিবন্ধী ছিলেন। তিনি প্রতিদিন বাজারে ঘুরে বেড়াতেন এবং রাতে বাজারের কোনো দোকানে ঘুমাতেন। শনিবার গভীর রাত থেকে রোববার ভোরের মধ্যে কেউ তাকে মাথার পেছনে কাঠ দিয়ে আঘাত করে হত্যা করে বলে ধারণা করা হচ্ছে। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, রোববার সকালে বাজারের লোকজন মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে মরদেহটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মীরেরহাট বাজারে প্রায়ই চুরি-ডাকাতির ঘটনা ঘটে। এসব অপরাধে বাধা দিত বেলাল। মানসিক প্রতিবন্ধী হলেও বাজারের সবাইকে চিনতেন তিনি। রাতে বাজারেই থাকতেন এবং নৈশপ্রহরীর সঙ্গে ঘুরে ঘুরে চিৎকার করে বাজার পাহারা দিতেন। মীরেরহাট বাজার পরিচালনা কমিটির সভাপতি জামশেদ আলম জানান, বাজারে চুরি-ডাকাতির পাশাপাশি মাদক কারবারও চলে। বেলাল সারা রাত বাজারে হাঁটাহাঁটি করে চিৎকার করতেন। যার ফলে চোর, ডাকাত ও মাদক কারবারিরা অপকর্ম করতে পারত না। শনিবার রাতে বাজারের সিএনজি চালক সমিতির উদ্যোগে সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত হয়, যা শেষ হয় প্রায় রাত একটার দিকে। ধারণা করা হচ্ছে, এরপর গভীর রাতে বেলালকে হত্যা করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত

সীতাকুণ্ডে প্রতিবন্ধী যুবককে হত্যার অভিযোগ

আপডেট সময় ০৮:১৬:১৫ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫