ঢাকা ১০:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত কিছু ছবি, হাজারো স্মৃতি—আমার জুলাই পবিপ্রবি’র পিজিএস কমিটির ৭৩ তম সভা অনুষ্ঠিত প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা নারায়ণগঞ্জ এলজিইডিতে ‘৩% দুলাল’ খ্যাত আহসানুজ্জামানের দুর্নীতি বসুন্দিয়া ভূমি অফিস এখন ঘুষের অভায়রণ্য! টাকা না দিলে ফাইল গায়েব চার বছরেও থেমে আছে বিচার-ভোলায় নূরে আলমকে স্মরণে বিএনপি-ছাত্রদলের শ্রদ্ধা ও বিচার দাবি ভারত থেকে ২ হাজার ৯০০ টন কাঁচামরিচ আমদানির অনুমতি ববিসাস’র আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান আলোকচিত্র প্রদর্শনী পাবনায় ‘মদ্যপ অবস্থায়’ ২ রাশিয়ান নাগরিকের মারামারি, নিহত ১

প্রেম নিয়ে টিপস দিলেন কোয়েল

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৬:৪৯:০১ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
  • ৭১৮ বার পড়া হয়েছে

টলিপাড়ার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। তার অনুরাগীর সংখ্যাও অগণিত। অভিনয়ের পাশাপাশি তার ব্যবহার, তার ব্যক্তিগত জীবন সবটাই থাকে চর্চায়। তবে প্রেম বা ব্যক্তিগত জীবন নিয়ে নায়িকাকে খুব একটা কথা বলতে দেখা যায় না।

এই বিষয়টি তিনি লাইমলাইট থেকে একটু দূরেই রাখেন। কিন্তু এবার তিনি নতুন প্রজন্মদের ভক্তদের দিলেন প্রেম নিয়ে বিশেষ টিপস। ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে কোয়েল বলেন, ‘সম্পর্ক দুই মিনিটে তৈরি হয়ে যাওয়া নুডুলসের মতো নয়।’ তার কথায়, ‘এরকম নয় যে প্রতিটা সময়, প্রতিটা মুহূর্ত খুব সুন্দর হবে, খুব খুশির হবে বা হ্যাপেনিং হবে। একটা সম্পর্ক মানে একটা কথা দেওয়া, কমিটমেন্ট। সেই কমিটমেন্টের মধ্যে একটা পবিত্রতা থাকে, একটা লয়াল্টি থাকে।’

অভিনেত্রীর ভাষ্যে, ‘তাই জামা কাপড় বদলানোর মতো এটা ভালো লাগছে না তো ওটা। লাল জামাটা অনেক দিন পড়া হয়ে গিয়েছে আর ভালো লাগছে না তো নীল জামাটা পরি, সম্পর্ক বিষয়টা কিন্তু সে রকম নয়। হয়তো আমি একটু পুরানোপন্থি, আর আমি ও ভাবেই ভালোবাসতে ভালোবাসি।’ প্রসঙ্গত, ২০১৩ সালের ১ ফেব্রুয়ারি নিসপাল সিং রানেকে বিয়ে করেন কোয়েল। ২০২০ সালে কোয়েল ও নিসপালের প্রথম সন্তান ছেলে কবীরের জন্ম হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত

প্রেম নিয়ে টিপস দিলেন কোয়েল

আপডেট সময় ০৬:৪৯:০১ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫