ঢাকা ১১:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কোটি টাকার অনিয়মের অভিযোগ, তবুও বহাল অগ্রণী ব্যাংকের অভিযুক্ত কর্মকর্তারা বরিশালের প্রাথমিক শিক্ষা বিভাগে দুর্নীতির অভিযোগের কেন্দ্রে উপ-পরিচালক ইয়াসমিন সাধারণ মানুষ ও সাংবাদিকদের হয়রানির অভিযোগ সার্জেন্ট আরিফের বিরুদ্ধে চাকরি ছেড়ে কোটিপতি হাবিবুর, মাদ্রাসা শিক্ষক থেকে মা’ন’বপা’চার চক্রের ডন রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত কিছু ছবি, হাজারো স্মৃতি—আমার জুলাই পবিপ্রবি’র পিজিএস কমিটির ৭৩ তম সভা অনুষ্ঠিত প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা নারায়ণগঞ্জ এলজিইডিতে ‘৩% দুলাল’ খ্যাত আহসানুজ্জামানের দুর্নীতি বসুন্দিয়া ভূমি অফিস এখন ঘুষের অভায়রণ্য! টাকা না দিলে ফাইল গায়েব

ক্যামেরার সামনে যে কারণে গম্ভীর থাকেন আরিয়ান

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ১১:০২:২৩ পূর্বাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
  • ৬৩৯ বার পড়া হয়েছে

বলিউডের নবাগত পরিচালক ও অভিনেতা আরিয়ান খানের ওয়েব সিরিজ ‘দ্য ব্যাডস অফ বলিউড’ সম্প্রতি মুক্তি পেয়েছে। সিরিজটি জনপ্রিয়তা পেলেও জনসমক্ষে বা অনুষ্ঠানে তাকে প্রায়ই গম্ভীর দেখা যায়। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে প্রশ্ন উঠেছে, কেন সবসময় এমন মুখ করে থাকেন তিনি?

এ প্রসঙ্গে সিরিজটির অভিনেত্রী মোনা সিং বলেন, ‘আমরা এক বিশেষ প্রদর্শনীতে খুব চেষ্টা করেছিলাম, ও যেন ক্যামেরার সামনে একটু হাসে। কিন্তু আরিয়ান হাসেনি। এটা পুরোপুরি ওর নিজের সিদ্ধান্ত। সম্ভবত সে ক্যামেরার সামনে নিজের একটি নির্দিষ্ট ভাবমূর্তি তৈরি করতে চায়।’ মোনার মতে, শুটিং সেটে একদমই ভিন্ন মানুষ আরিয়ান খান। বলেন, ‘ও খুব হাসিখুশি, প্রাণবন্ত। সবার সঙ্গে মজা করে, হাসাহাসি করে সময় কাটায়। সেটে যেন সবাই স্বচ্ছন্দে কাজ করতে পারে, সেটা সবসময় নিশ্চিত করে।’ মোনা আরও জানান, অভিনয়ের সময় আরিয়ান নিজের চরিত্রগুলো খুব মনোযোগ দিয়ে তৈরি করেন এবং সহ-অভিনেতাদেরও অনুপ্রাণিত করেন।

উল্লেখ্য, ‘দ্য ব্যাডস অফ বলিউড’ হলো আরিয়ান খানের প্রথম পরিচালিত ওয়েব সিরিজ। এতে অভিনয় করেছেন মোনা সিং, ববি দেওল, মনোজ পাহওয়া, লক্ষ্য ও রাঘব জুয়েলসহ আরও অনেকে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কোটি টাকার অনিয়মের অভিযোগ, তবুও বহাল অগ্রণী ব্যাংকের অভিযুক্ত কর্মকর্তারা

ক্যামেরার সামনে যে কারণে গম্ভীর থাকেন আরিয়ান

আপডেট সময় ১১:০২:২৩ পূর্বাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫