সংবাদ শিরোনাম ::
চাঁপাইনবাবগঞ্জে লাঠিসোঁটা নিয়ে পদ্মা নদী পাহারায় গ্রামবাসী, “জীবন দিব কিন্তু বালু তুলতে দিব না” আমানত ও ঋণের সুদহারের ব্যবধান হবে ৪ শতাংশ : বাংলাদেশ ব্যাংক কওমি মাদ্রাসা শিক্ষার জন্য বাজেটে বরাদ্দ রাখার দাবি বিরোধী দলীয় নেতার রতনদিয়া রজনীকান্ত সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত মানিকনগর মডেল হাই স্কুলে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত নারী সাংবাদিকের মামলায় সুপ্রিম কোর্টেও হারলেন ট্রাম্প, দিতে হবে ৫ মিলিয়ন ডলার ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৮ দুর্বল ব্যাংকের মালিকানায় আগের মালিকরা ফিরতে পারবেন না : অর্থমন্ত্রী তিন মামলায় জামিন পেলেন কণ্ঠশিল্পী মমতাজ পরিপূর্ণ সুস্থতার দিকে মির্জা আব্বাস, চলছে পায়ের থেরাপি

বৈশ্বিক কানেকটিভিটি বাড়াতে খেলাধুলা কার্যকরী অবদান রাখে

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বৈশ্বিক কানেকটিভিটি বাড়াতে খেলাধুলা কার্যকরী অবদান রাখে। এই খেলাধুলার মাধ্যমেই বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হয়েছে। তাছাড়া তরুণ সমাজকে সৃজনশীল কাজে সম্পৃক্ত রাখতে খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার অবদান অপরিসীম।

রোববার (২৫ ডিসেম্বর) হামিদুর রহমান জাতীয় ইয়ুথ শ্যুটিং চ্যাম্পিয়নশিপের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ শ্যুটিং স্পোর্ট ফেডারেশন ও হামিদ গ্রুপ যৌথভাবে এর আয়োজন করে। অনুষ্ঠানে নসরুল হামিদ বলেন, শ্যুটিংয়ের অর্জন অনেক। এর কার্যক্রম ঢাকাকেন্দ্রিক না রেখে সারা দেশে ছড়িয়ে দিতে পারলে ভালো প্রতিশ্রুতিবান শ্যুটার পাওয়া যেতে পারে।

এবারের প্রতিযোগিতায় দেশের ২৩ রাইফেল ও শ্যুটিং ক্লাবের ১০৫ জন (ছেলে ৬৫, মেয়ে ৪০) প্রতিযোগী অংশগ্রহণ করেন। বিকেএসপি শ্যুটিং ক্লাব চ্যাম্পিয়ন এবং কুমিল্লা রাইফেল ক্লাব রানার্সআপ হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্যুটিং স্পোর্ট ফেডারেশনের সভাপতি লেফট্যানেন্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা ও বাংলাদেশ শ্যুটিং স্পোর্ট ফেডারেশনের মহাসচিব ইস্তেখাবুল হামিদ বক্তব্য রাখেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চাঁপাইনবাবগঞ্জে লাঠিসোঁটা নিয়ে পদ্মা নদী পাহারায় গ্রামবাসী, “জীবন দিব কিন্তু বালু তুলতে দিব না”

বৈশ্বিক কানেকটিভিটি বাড়াতে খেলাধুলা কার্যকরী অবদান রাখে

আপডেট সময় ০৫:৪৪:২১ অপরাহ্ন, রবিবার, ২৫ ডিসেম্বর ২০২২