ঢাকা ০৭:০৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অস্থিরতায় ৩১৭ পোশাক কারখানার ৪২৮ মিলিয়ন ডলারের ক্ষতি চট্টগ্রামে ৭ লাখ টাকা ছিনতাই, ৫ লাখ ৩৩ হাজার উদ্ধার, গ্রেফতার ৭ বাসর রাতেই বাড়িতে হাজির অন্তঃসত্ত্বা প্রেমিকা, উধাও বর ও নববধূ পরীক্ষায় এআই দিয়ে নকলের কেলেঙ্কারি, পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী ইউটিউব ও চ্যাটজিপিটির সহায়তায় ভাড়া বাসাতেই তৈরি হতো ইয়াবা! আত্রাইয়ে খতমে কুরআন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত নতুন মজুরি বোর্ডের মাধ্যমে পোশাক শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে : শ্রমমন্ত্রী ইসলামী ব্যাংকে সরকারি বিনিয়োগের খবর, আনুষ্ঠানিক প্রস্তাব পায়নি ব্যাংক আইনশৃঙ্খলা রক্ষায় অবদানের স্বীকৃতি পেলেন ডিবির ওসি মাহবুবুল হক টোল আদায়ে স্বচ্ছতার ঘাটতির অভিযোগ, দুই প্লাজায় দুদকের অভিযান

ইসরায়েলের অস্ত্রের চালান আটকে রেখেছে বেলজিয়াম

প্রায় এক মাস ধরে ইসরায়েলের অস্ত্রের একটি চালান আটকে রেখেছে বেলজিয়াম। সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে বুধবার এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে বেলজিয়ান বার্তাসংস্থা বেলগা নিউজ এজেন্সি।

বেলগা নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, বেলজিয়ামের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ ওয়ালোনিয়ায়ার প্রাদেশিক সরকার আটকে দিয়েছে চালানটি। এই চালানে সেনাবাহিনীর ব্যবহারের জন্য রেডিও ফ্রিকোয়েন্সি সংশ্লিষ্ট যন্ত্র ও যন্ত্রাংশ এবং অ্যান্টেনা রয়েছে। বেলগা নিউজ এজেন্সির তথ্য অনুসারে, গত ৯ অক্টোবর সুইজারল্যান্ডের জুরিখ বিমানবন্দর থেকে রেডিও ফ্রিকোয়েন্সি সংশ্লিষ্ট যন্ত্র-যন্ত্রাংশ এবং অ্যান্টেনাবাহী একটি কার্গো বিমান বেলজিয়ামের ওয়ালোনিয়ার লেইজ বিমানবন্দরের উদ্দেশে রওনা দেয়। এসব যন্ত্র-যন্ত্রাংশ এবং অ্যান্টেনাগুলো সুইস কোম্পানি সুইসটো ১২-এর তৈরি। লেইজে যাত্রাবিরতি শেষে বিমানটির ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেল আবিবের উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল।

এর ২ দিন আগে ৭ অক্টোবর এই অস্ত্রের চালান নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছিল সুইস সংবাদমাধ্যম হেইদি নিউজ। সেই প্রতিবেদনটি নজরে এসেছিল ওয়ালোনিয়ার প্রাদেশিক সরকারের। জুরিখ থেকে কার্গো বিমানটি লেইজে পৌঁছানোর পরপরই কার্গো বিমানটি আটকে দেয় বিমানবন্দর প্রশাসন। ওয়ালোনিয়া প্রাদেশিক সরকারের কর্মকর্তারা বেলগা নিউজ এজেন্সিকে বলেছেন, “আমরা নিশ্চিত হয়েছি যে কার্গো বিমানটিতে যে মালপত্র রয়েছে, সেগুলো সামরিক উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। যেহেতু এগুলো সামরিক সরঞ্জাম, তাই প্রচলিত আইন অনুসারে (লেইজ বিমানবন্দর থেকে) বিমানটির ছাড়পত্রের জন্য আমরা বিমানটির চালক ও ক্রুদের আমরা সুইজারল্যান্ড সরকারের রপ্তানি লাইসেন্স এবং ওয়ালোনিয়ার ট্রানজিট লাইসেন্স প্রদর্শন করতে বলেছিলাম। তারা সেসব নথি প্রদর্শনে ব্যর্থ হয়েছে, তাই কার্গো বিমানটি এখনও লেইজ বিমানবন্দরেই আছে।”

ওয়ালোনিয়ার মুখ্যমন্ত্রী অ্যাড্রিয়েন ডলিমন্ট এ ব্যাপারে বলেছেন, “মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় রেখে ইসরায়েলে অস্ত্রের চালান যাওয়ার ছাড়পত্র দেওয়ার ব্যাপারে আমরা সতর্ক অবস্থঅনে আছি।” প্রসঙ্গত, গত অক্টোবরে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে নিউইয়র্কে জাতিসংঘের সদরদপ্তরে বৈশ্বিক সম্মেলন আয়োজন করেছিল ফ্রান্স এবং সৌদি আরব। সেই সম্মেলনে ফ্রান্সসহ বেশ কয়েকটি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া এসব দেশের মধ্যে বেলজিয়াম অন্যতম।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অস্থিরতায় ৩১৭ পোশাক কারখানার ৪২৮ মিলিয়ন ডলারের ক্ষতি

ইসরায়েলের অস্ত্রের চালান আটকে রেখেছে বেলজিয়াম

আপডেট সময় ০৩:২০:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫