ঢাকা ০৪:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নবাবগঞ্জ সাবরেজিস্ট্রার নাজমুল হাসানের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতি ও কমিশন বাণিজ্যের অভিযোগ পবিপ্রবিতে জুলাই শহীদ যোদ্ধা ও আহতদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত বিআরটিএতে গোপন তথ্য পাচারের সিন্ডিকেট এডি ইমরানের রেলের প্রকৌশলী সামছ তুষারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পপুলার লাইফের গ্রাহকরা দাবির টাকা পাচ্ছে না নারায়ণগঞ্জ এলজিইডিতে ‘৩% দুলাল’ খ্যাত আহসানুজ্জামানের দুর্নীতি ২২ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগে তরিকুল ইসলামের ভূমিকা নিয়ে তদন্তের দাবি মো. আলমগীর কবীরকে ঘিরে নৌনিরাপত্তা বিভাগে অনিয়ম পূবালী ব্যাংকের চেয়ারম্যান মঞ্জুরুর রহমানের দুর্নীতি বোরহানউদ্দিনে সামাজিক অপপ্রচার মোকাবিলা ও মূল্যবোধ বিষয়ে আলোচনা সভা

জন্মদিনের পোস্টে মেয়েকে শাসন করলেন শাহরুখ

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৮:৫৩:১৯ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
  • ৬০৬ বার পড়া হয়েছে

গত রোববার ছিল বলিউড বাদশা শাহরুখ খান-এর ৬০তম জন্মদিন। সে উপলক্ষে প্রায় সারা বিশ্ব থেকে শুভেচ্ছাবার্তা পেয়েছেন কিং খান। এবার সেই বার্তার জবাব দেওয়ার পালা। যারা নায়ককে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন, সকলকেই নিজের স্বভাবসুলভ ভঙ্গিতে উত্তর দিয়েছেন শাহরুখ খান। মেয়ে সুহানা খানও সেই কাজ করেছিলেন, কিন্তু সেখানেই যেন আদরের মোড়ক যেন পরিণত হলো শাসনে!

জন্মদিনে বাবাকে শুভেচ্ছা জানাতে সুহানা খান বেছে নিয়েছিলেন এক মিষ্টি মুহূর্ত। তিনি দুটো কফির বড় কাপ পাশাপাশি রেখে সেই ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেন। একটি কাপে লেখা ছিল ‘কিং’ অর্থাৎ রাজা (শাহরুখ খান), আর অন্যটিতে লেখা ‘রাজার রাজকন্যা’ (সুহানা)।

নিজের নয়নের মণির এমন ভালোবাসাপূর্ণ বার্তায় শাহরুখের মন ভরলেও, বাবার স্বভাবসুলভ চিন্তা আর থেমে থাকেনি। সুহানার পোস্টে ধন্যবাদ জানাতে গিয়ে শাহরুখ লেখেন, ‘ধন্যবাদ, কিন্তু কালো কফি খাওয়া বন্ধ কর দয়া করে, কারণ তুমি এখনও ছোটই আছো।’

বাবার এই মন্তব্যে সোশ্যাল মিডিয়ায় ভক্তদের মাঝে তৈরি হয় আলোচনা। নেটিজেনরা বলছেন, যতই বয়স হোক, বাবার চোখে তো মেয়েরা চিরকালই ছোট থাকে! এছাড়াও সামান্য কফি নিয়ে মেয়ের প্রতি শাহরুখের এমন নজরদারিরও প্রশংসা করেন অনেকে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নবাবগঞ্জ সাবরেজিস্ট্রার নাজমুল হাসানের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতি ও কমিশন বাণিজ্যের অভিযোগ

জন্মদিনের পোস্টে মেয়েকে শাসন করলেন শাহরুখ

আপডেট সময় ০৮:৫৩:১৯ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫