ঢাকা ০৪:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢামেকে কোটি টাকা লোপাট চেয়ারম্যান-এমডির দুর্নীতিতে সঙ্কটে আইএফআইসি ব্যাংক নবাবগঞ্জ সাবরেজিস্ট্রার নাজমুল হাসানের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতি ও কমিশন বাণিজ্যের অভিযোগ পবিপ্রবিতে জুলাই শহীদ যোদ্ধা ও আহতদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত বিআরটিএতে গোপন তথ্য পাচারের সিন্ডিকেট এডি ইমরানের রেলের প্রকৌশলী সামছ তুষারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পপুলার লাইফের গ্রাহকরা দাবির টাকা পাচ্ছে না নারায়ণগঞ্জ এলজিইডিতে ‘৩% দুলাল’ খ্যাত আহসানুজ্জামানের দুর্নীতি ২২ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগে তরিকুল ইসলামের ভূমিকা নিয়ে তদন্তের দাবি মো. আলমগীর কবীরকে ঘিরে নৌনিরাপত্তা বিভাগে অনিয়ম

তানজিন তিশার নামে মামলা, তদন্তে ডিবি

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৮:৫০:০২ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
  • ৬৩৪ বার পড়া হয়েছে

শাড়ি নিয়ে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে জনপ্রিয় অভিনেত্রী তানজিন নাহার তিশার বিরুদ্ধে ঢাকার আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (৫ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালতে ‘অ্যাপোনিয়ার ফ্যাশন’-এর এক্সিকিউটিভ মো. আমিনুল ইসলাম এই মামলাটি করেন।

বাদীপক্ষের আইনজীবী সলিমুল্লাহ সরকার মামলার তথ্য নিশ্চিত করে জানান, অভিযোগের বিষয়ে ডিবি পুলিশকে তদন্ত করে আগামী ১৮ ফেব্রুয়ারির মধ্যে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়েছে, তানজিন তিশা বাংলাদেশের একজন পরিচিত মডেল, অভিনেত্রী ও টিভি উপস্থাপিকা। তিনি দীর্ঘদিন ধরে মিডিয়া ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত। এর সূত্র ধরে তিনি ‘অ্যাপোনিয়ার’ অনলাইন পেজে যুক্ত হয়ে বিভিন্ন শাড়ি দেখেন এবং সেখান থেকে ২৮ হাজার ৮০০ টাকা বাজার মূল্যের একটি শাড়ি পছন্দ করে নেন। শাড়িটি তানজিন তিশার বাসায় পৌঁছে দেওয়া হয়। এরপর তানজিন তিশা বিভিন্ন ভয়েস মেসেজ এবং টেক্সট মেসেজের মাধ্যমে শাড়িটি পরিধান করে অ্যাপোনিয়া পেজ প্রমোশনের জন্য নানাভাবে আশ্বস্ত করেন।

মামলায় আরও বলা হয়, পেজ কর্তৃপক্ষ তানজিন তিশাকে শাড়িটি পরিধান করে পেজ প্রমোশনের জন্য বারবার অনুরোধ করেন। তিনি গত ১৮ জানুয়ারি শাড়িটি গ্রহণ করেন। তবে দীর্ঘ ১০ মাস অতিবাহিত হয়ে গেলেও তিনি শাড়িটি পরিধান করেননি বা পেজ প্রমোশন করেননি। একইসঙ্গে গত ৬ মাসের বেশি সময় ধরে পেজ কর্তৃপক্ষের সঙ্গে তিনি কোনো যোগাযোগও রক্ষা করেননি এবং ইচ্ছাকৃতভাবে কথোপকথন থেকে বিরত থেকেছেন বলে অভিযোগ করা হয়।

বাদীর অভিযোগ, তানজিন তিশা প্রতারণা করে বিশ্বাসভঙ্গ করেছেন। আদালত তার মামলাটি আমলে গ্রহণ করে তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন মঞ্জুর করেছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢামেকে কোটি টাকা লোপাট

তানজিন তিশার নামে মামলা, তদন্তে ডিবি

আপডেট সময় ০৮:৫০:০২ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫