ঢাকা ০৩:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিশু দিবাযত্ন কেন্দ্র আইন আরও যুগোপযোগী করা হবে: সমাজকল্যাণমন্ত্রী নওগাঁয় ক্রেডিট কার্ড জালিয়াতিতে সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, স্বামী-স্ত্রী গ্রেপ্তার তিতাসে এমপির সংবর্ধনায় চেয়ার-লাঠি নিয়ে সংঘর্ষ, পদ হারালেন দুই ভাই শেকড়ের টানে নেদারল্যান্ডস থেকে কুমিল্লায় রাজিব-সেলিনা, খুঁজছেন জন্মদাতা মা-বাবা শেখ হাসিনা এত শক্তিশালী হলে দেশ ছেড়ে পালাত না: শফিকুর রহমান শেখ হাসিনা আপিল করার সুযোগ পাবেন না: আইনমন্ত্রী ‘নন-পলাতক আ. লীগের সভাপতি’ দাবি করা ভাইরাল আইনজীবী কর্ণফুলীতে আটক জামায়াত-শিবিরের গালির ভয়ে মানুষ মুখ খোলে না: রাশেদ খাঁন পাঁচ দিন ধরে দেওয়ানগঞ্জ সীমান্তে শূন্যরেখায় এক নারী, পুশইনের চেষ্টা . ইউক্রেন নয়, শি-পুতিনের সঙ্গে ইরান নিয়ে আলোচনায় বসছেন ট্রাম্প

সাদা শাড়ি-গয়নার ঝলকে এক অন্য জয়া!

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৫:৩৫:০৩ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
  • ৬৫৭ বার পড়া হয়েছে

বয়স যে কখনো এক থমকে যাওয়া সংখ্যা হতে পারে, তা যেন বোঝা যায় দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানকে দেখে। অভিনয় এবং সৌন্দর্যের দারুণ মিশেলে খানিক ব্যতিক্রম এই নায়িকা। সোশ্যাল মিডিয়াতে প্রায়ই নিত্য নতুন রূপে মেলে ধরেন নিজেকে।

এবারও তার ব্যতিক্রম হয়নি। আবারও নিজেকে মেলে ধরেছেন অনবদ্য এক রূপে। কখনো ট্র্যাডিশনাল, কখনো ওয়েস্টার্ন; প্রতিটি লুকেই জয়ার নিজস্ব সৌন্দর্যের ছাপ স্পষ্ট। সম্প্রতি একের পর এক শাড়ির সাজে নজর কেড়েছেন তিনি; এবারও তাই হলো, আর দেখা গেল এক নতুন মাত্রায়। সাদা রঙের শাড়ি আর ঐতিহ্যবাহী গয়নায় যেন দেখা মিলল এক অন্য জয়াকে!

সম্প্রতি সামাজিক মাধ্যমে প্রকাশ করা সেই ছবিগুলো মুহূর্তেই ভাইরাল হয়েছে। একইসঙ্গে ভক্তরাও যেন জয়াকে নতুন করেই দেখলেন। সাদা রঙের সূক্ষ্ম কাজ করা শাড়ি, ঐতিহ্যবাহী গয়না আর লাবণ্যময় উপস্থিতিতে জয়া যেন ফুটিয়ে তুলেছেন এক ক্ল্যাসিক বাঙালি রূপ। ছবির পটভূমিতেও আছে পুরনো দিনের আসবাব ও সবুজ গাছপালার আবহ- যেন বাঙালি নারীর ঐতিহ্য, আভিজাত্য ফুটে উঠেছে একসঙ্গেই।

তবে শুধু স্টাইল নয়, ছবির আড়ালে রয়েছে এক প্রোমোশনাল দিকও। জয়ার পোস্টের ক্যাপশন থেকে বোঝা যায়, পরনের এই গয়নাগুলো একটি গয়না ব্র্যান্ডের প্রচারণার অংশ।

সাম্প্রতিক সময়ে যেমন অভিনয়ে তিনি প্রশংসিত, তেমনি ব্র্যান্ড এনডোর্সমেন্টেও জয়ার উপস্থিতি এখনো তুঙ্গে। কাজের প্রতি একাগ্রতা আর কমার্শিয়াল শুটে তার সক্রিয় অংশগ্রহণই প্রমাণ করে- দুই বাংলার ব্র্যান্ডগুলোর কাছে এক প্রিয় মুখ জয়া আহসান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিশু দিবাযত্ন কেন্দ্র আইন আরও যুগোপযোগী করা হবে: সমাজকল্যাণমন্ত্রী

সাদা শাড়ি-গয়নার ঝলকে এক অন্য জয়া!

আপডেট সময় ০৫:৩৫:০৩ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫