ঢাকা ০৭:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালুখালীতে খাদ্যবান্ধব কর্মসূচির স্বল্পমূল্যে চাল বিক্রয় শুরু নওগাঁ সীমান্ত থেকে ৯৪ কেজি ওজনের কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে বিজিবি  দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মনিরুজ্জামানের অস্বাভাবিক সম্পদের পাহাড় মহেশখালীর এলএনজি টার্মিনাল বন্ধ, দেশজুড়ে তীব্র গ্যাস সংকট ও ভয়াবহ লোডশেডিং ঝালকাঠি জেলা পরিষদের উদ্যোগে গাছের চারা বিতরণ নরসিংদী প্রেমিকাকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২ ৪ আগস্টের গোপন সভার দুই বছর ,এখনো বিচার হয়নি ববির আওয়ামী শিক্ষকদের জাতীয় ক্রীড়া পরিষদের দুর্নীতি মরনঘাতি ভাইরাসে পরিণত কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক রহিমের দুর্নীতি পদ্মা লাইফে সিইওর অনিয়ম

সিইসি জানিয়েছেন আমজনতার দলের বিষয়টি কমিশন সভায় তোলা হবে

আমজনতার দলের সদস্য সচিব তারেক রহমানের বিষয়টি কমিশনের পরবর্তী বৈঠকে আলোচনা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

বুধবার (৫ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা জানান গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন।তিনি বলেন, একটি দল নিবন্ধন না পেয়ে ইসি ভবনের ফটকে আন্দোলন করছে, এমন অনেক দল নিবন্ধন পায়নি। এ বিষয়ে সিইসির কাছে অনুরোধ করেছি– সামনে নির্বাচন, বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে সমাধানের উদ্যোগ গ্রহণ করুন। ‘সিইসি বলেছেন, বিষয়টি আমি কমিশনের পরবর্তী বৈঠকে তুলব এবং এ বিষয়ে আলোচনা করা হবে।’

সিইসির সঙ্গে বৈঠকে আবারও আওয়ামী লীগের পাশাপাশি জাপা ও ১৪ দলের শরিকদের ভোটের বাইরে রাখার অনুরোধ করেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক।
রাশেদ খাঁন বলেন, আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও ১৪ দলকে নির্বাচনে অংশ নিতে সুযোগ দিলে তারা আগামী জাতীয় নির্বাচন বানচাল করে দেবে, ভোটকেন্দ্রে মারামারি ও কেন্দ্রে সংঘর্ষে লিপ্ত হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কালুখালীতে খাদ্যবান্ধব কর্মসূচির স্বল্পমূল্যে চাল বিক্রয় শুরু

সিইসি জানিয়েছেন আমজনতার দলের বিষয়টি কমিশন সভায় তোলা হবে

আপডেট সময় ০৩:৫১:৩৮ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫