ঢাকা ০২:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

মাধুরী দীক্ষিতের কানাডা ট্যুর নিয়ে বিতর্ক

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৯:৫৭:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
  • ৬৮৯ বার পড়া হয়েছে

বয়স ষাটের কোঠায় হলেও আজও মঞ্চে উঠলে দ্যুতি ছড়ান বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিত। তার সৌন্দর্য, ব্যক্তিত্ব আর বুদ্ধিমত্তা তাকে দিয়েছে ‘এভারগ্রিন’ তকমা। তাই দেশের গণ্ডি পেরিয়ে কানাডাতেও তাকে নিয়ে উন্মাদনার পারদ ছিল তুঙ্গে। কিন্তু প্রথম শো-তেই সময়মতো না পৌঁছে পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন উঠেছে।

আর এই দেরির কারণেই মারাত্মক কটাক্ষের শিকার হতে হচ্ছে। শুধু তাই নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে তার এই কনসার্ট বয়কটের দাবিও তুলেছেন ক্ষুব্ধ দর্শক-অনুরাগীরা।

নেটপাড়ায় ছড়িয়ে পড়েছে মাধুরীর কানাডা শো-এর বেশ কিছু ভিডিও, যেখানে দর্শক-অনুরাগীদের ক্ষোভে ফেটে পড়তে দেখা গেছে। ক্ষিপ্ত দর্শকরা প্রশ্ন তুলেছেন- কারি কারি টাকা দিয়ে টিকিট কেটেও কেন এতক্ষণ অপেক্ষা করতে হবে? কারও কারও মন্তব্য, ‘ভীষণই খারাপ ব্যবস্থাপনা’ এবং ‘টাকা নষ্ট, সময়ের অপচয়।’

একজন বিরক্ত দর্শক কটাক্ষ করে লিখেছেন, ‘কনসার্টের বিজ্ঞাপনে তো কোথাও লেখা ছিল না যে ২ সেকেন্ড করে একেকটা গানে মাধুরী নাচবেন আর মাঝেমধ্যে গল্প করবেন! এটা কেমন শো?’ অনেক দর্শক এই শো-কে ‘অত্যন্ত খারাপ’ আখ্যা দিয়ে টিকিটের টাকা ফেরতের দাবিও তুলেছেন।

শুধু মাধুরী দীক্ষিত নয়, তার কানাডা কনসার্টের উদ্যোক্তারাও পড়েছেন চরম সমালোচনার মুখে। তাদের বিরুদ্ধেও অনুষ্ঠান ব্যবস্থাপনায় চরম বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনার অভিযোগ তোলা হয়েছে।

উল্লেখ্য, এই বিতর্ক নেহা কক্করের মেলবোর্ন কনসার্ট বিতর্ককে যেন উসকে দিল। মাধুরীর এই নীরবতা পরিস্থিতিকে কোন দিকে নিয়ে যায়, সেটাই এখন দেখার বিষয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

মাধুরী দীক্ষিতের কানাডা ট্যুর নিয়ে বিতর্ক

আপডেট সময় ০৯:৫৭:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫