ঢাকা ০১:৪০ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

চলতি বছরের সর্বাধিক উপার্জনকারী অভিনেত্রী রাশমিকা

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৯:৪৯:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
  • ৬৫৫ বার পড়া হয়েছে

ক্যারিয়ারের সুসময় পার করছেন দক্ষিণী তারকা রাশমিকা মান্দানা। দক্ষিণ ভারত থেকে বলিউড, সবখানেই যেন রীতিমতো ঝড় তুলেছেন তিনি। চলতি বছর তার অভিনীত ছবিগুলো বড় বাজেটের ছবির তুলনায়ও বক্স অফিসে বেশি আয় করেছে।

ভারতীয় একাধিক গণমাধ্যম বলছে, এই বছর রাশমিকা অভিনীত বেশ কিছু ছবির কারণে সর্বাধিক উপার্জনকারী অভিনেত্রীর তালিকায় উঠে এসেছে তার নাম। ২০২৫ সালের শুরুটাই অসাধারণ ছিল রাশমিকার জন্য। এ বছর চারটি ছবি মুক্তি পেলেও দুটির পারফরম্যান্স খুব নজরকাড়া নয়। তবে তার সিনেমাগুলো বক্স অফিসে চোখ ধাঁধানো আয় করেছে।

ফেব্রুয়ারিতে মুক্তি পায় ‘ছাওয়া’। ছবিতে ভিকি কৌশলের বিপরীতে অভিনয় করেছিলেন তিনি। অভিনেত্রীর অভিনয় প্রশংসা কুড়িয়েছিল। ১৫০ কোটি বাজেটের এই ছবিটি বিশ্বব্যাপী আয় করে প্রায় ৮০৭.৮৮ কোটি। এরপর মার্চে মুক্তি পায় ‘সিকান্দার’। ২০০ কোটি টাকার বাজেট থাকা সত্ত্বেও ছবিটি বক্স অফিসে তেমন সফল হয়নি। বিশ্বব্যাপী ছবিটির আয় ১৮৫.৫০ কোটি এবং ভারতে আয় ছিল ১৩১.৫০ কোটি টাকা। জুনে মুক্তি পাওয়া ১০০ কোটি বাজেটের ‘কুবেরা’ সিনেমার ভারতে এর আয় ছিল প্রায় ১০৬.৫০ কোটি এবং বিশ্বব্যাপী ১৩৮.৬০ কোটি টাকা। চলতি বছরের দীপাবলিতে মুক্তি পায় ‘থাম্মা’। ১৪০ কোটি বাজেটের এই ছবিটি এখন পর্যন্ত ভারতে ১২৫.৭৫ কোটি এবং বিশ্বব্যাপী ব্যবসা করেছে প্রায় ১৪৩.৭৫ কোটি।

সূত্রের খবর, ২০২৫ সালে মুক্তি পাওয়া এই চারটি ছবির মাধ্যমে ১২৭৫ কোটি রুপিরও বেশি আয় করেছেন রাশমিকা। একই সঙ্গে বছরের সর্বোচ্চ আয়কারী অভিনেত্রী হয়ে উঠেছেন বলেও মনে করা হচ্ছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

চলতি বছরের সর্বাধিক উপার্জনকারী অভিনেত্রী রাশমিকা

আপডেট সময় ০৯:৪৯:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫