ঢাকা ০১:৫১ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ
ঘোষণা মেয়রের

চট্টগ্রাম নিউ মার্কেট মোড়ে বিকেল ৪টার আগে হকার বসতে পারবে না

চট্টগ্রামে নিউ মার্কেট মোড়ে বিকেল ৪টার আগে কোনো হকার বসলে উচ্ছেদ অভিযানসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।

আজ (মঙ্গলবার) নগরীর জনগুরুত্বপূর্ণ নিউ মার্কেট মোড়ে উচ্ছেদ অভিযানে এ ঘোষণা দেন তিনি। মেয়র বলেন, নিউ মার্কেট মোড় নগরীর একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা। এখানে হকার ব্যবসার নামে সড়ক, ফুটপাত দখল করে কোনো স্থায়ী অবকাঠামো করা যাবে না। করলে উচ্ছেদ করা হবে। তিনি বলেন, নিউ মার্কেট মোড়ে বিকাল ৪টার আগে কোনো হকার ব্যবসা করতে পারবে না। ৪টার পর থেকে রাত পর্যন্ত হকাররা ব্যবসা করতে পারবেন, তবে কোনো স্থায়ী কাঠামো করা যাবে না। হকার ব্যবসা করতে চাইলে চাকাযুক্ত গাড়ি বা হাতে করে পণ্য এনে বিক্রি করতে পারবেন। কেউ নিউ মার্কেট মোড়ে স্থায়ী অবকাঠামো করলে তা উচ্ছেদ করা হবে। আর যারা ব্যবসা করবেন তারা তাদের ব্যবসার ময়লা অবশ্যই পরিষ্কার করে যাবেন। অনেকে ব্যবসা করার জন্য ছাতা বসাচ্ছেন, তারা এমনভাবে ছাতা বসাবেন না যাতে পথচারীদের অসুবিধা হয়। কেউ যাত্রী ও পথচারীদের অসুবিধা সৃষ্টি করে ফুটপাত-সড়ক দখল করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

অভিযানে উপস্থিত ছিলেন স্পেশাল ম্যাজিস্ট্রেট মো. সোয়েব উদ্দিন খান, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশসহ পরিচ্ছন্ন বিভাগের কর্মকর্তারা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

ঘোষণা মেয়রের

চট্টগ্রাম নিউ মার্কেট মোড়ে বিকেল ৪টার আগে হকার বসতে পারবে না

আপডেট সময় ০৫:৫২:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫