ঢাকা ০২:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

নির্বাচনকে কেন্দ্র করে অনেক ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে : জিল্লুর রহমান

রাজনৈতিক বিশ্লেষক ও উপস্থাপক জিল্লুর রহমান বলেছেন, নির্বাচনকে কেন্দ্র করে অনেক ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। পত্রিকায় খবর বেরিয়েছে, এখন ঐকমত্য কমিশনের যে রিপোর্ট বা জুলাই সনদ বাস্তবায়নের জন্য আরেকটা কমিশন হবে। আবার সেই কমিশনের প্রধান প্রফেসর মুহাম্মদ ইউনূস, ভাইস চেয়ারম্যান প্রফেসর আলী রীয়াজ। যেখানে কয়েক মাস পরে একটা নির্বাচন হওয়ার কথা।

সনদ বাস্তবায়ন করার কথা নতুন সরকারের।
সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলের এক ভিডিওতে তিনি এসব কথা বলেন। জিল্লুর রহমান বলেন, গণতন্ত্রগামী যে শক্তিগুলো মনে করছেন নির্বাচনটা হবে এবং হয়ে যাওয়া উচিত ব্যাপারটা অত সহজ এবং সরল নয়। আমি চাই দ্রুত একটা নির্বাচন হোক এবং একটা ভালো নির্বাচন হোক। যেই নির্বাচন নিয়ে মোটা দাগে কোনো প্রশ্ন তোলা যাবে না। যেমন ২০০৮-এর নির্বাচন, সেটাও একটা বড় রকমের প্রশ্নবিদ্ধ। যথেষ্ট সংশয় আছে, সে নির্বাচনে কী হয়েছিল। সে রকম নির্বাচন না হওয়া ভালো।

আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, এক সপ্তাহের মধ্যে রাজনৈতিক দলগুলোকে সিদ্ধান্ত নিতে হবে, ঐক্যে আসতে হবে তুলে ধরে জিল্লুর বলেন, ঐকমত্য কমিশন কয়েক মাস আলোচনা করে রাষ্ট্রের অর্থ খরচ করে ঐক্যে আনতে পারেনি। এখন যখন বিরোধটা চূড়ান্ত পর্যায়ে, সেটাকে এক সপ্তাহের মধ্যে আশা করছেন? জিল্লুর আরো বলেন, সরকারপ্রধান বলেছিলেন পুলিশ দরকার নেই। আমরা আমরাই নির্বাচন করব। আপনারা বসে একটা ঐকমত্যে চলে আসেন। করতে পারলে ভালো, কিন্তু ৫৪ বছরের ইতিহাস এ রকম কোনো নজির আমাদের সামনে হাজির করেনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

নির্বাচনকে কেন্দ্র করে অনেক ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে : জিল্লুর রহমান

আপডেট সময় ১১:০১:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫