ঢাকা ১২:৩১ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

সালমান শাহর রুমে ফুল নিয়ে আসেন শাহরুখ খান!

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৩:১৯:১৬ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
  • ৬৫২ বার পড়া হয়েছে

১৯৯৫ সালের ১২ আগস্ট। এদিন ছিল সালমান শাহ-সামিরার বিবাহবার্ষিকী। বিবাহবার্ষিকীতে সালমান শাহ স্ত্রী সামিরাকে নিয়ে নেপালে ঘুরতে যান। সেখানে একটি পাঁচতারা হোটেলে ওঠেন।

সেই হোটেলেই ছিলেন শাহরুখ খান। শাহরুখ স্ত্রী গৌরীকে সঙ্গে করে হাতে ফুল নিয়ে সালমান শাহর রুমে আসেন- সালমানের আলোচিত ছবির পেছনের গল্পটা এমনই।
জানালেন সালমানের একটি ঘনিষ্ঠসূত্র। তিনি জানালেন সালমান শাহ ও শাহরুখের বহুল আলোচিত ছবিটির পেছনের গল্প।

১৯৯৫ সালে সালমানের কাছ থেকে সংগ্রহ করে প্রথম প্রকাশ হয় জনকণ্ঠে। সেখানেই ছবির পেছনের গল্পও রয়েছে। সূত্রের ভাষ্য মতে, বিবাহবার্ষিকীতে সালমান শাহ স্ত্রী সামিরাকে নিয়ে নেপালে যান। সেখানের একটি পাঁচতারা হোটেলে ওঠেন। সেদিন হোটেলে লোকজন কম ছিল। সালমান শাহ হোটেলের ম্যানেজারকে বললেন, আজ রাত ৯টা পর্যন্ত যতজন ডিনার করবে সব বিল আমি দেব। তখন ম্যানেজার জিজ্ঞেস করেন, আপনি দেবেন কেন? সালমান সে সময় বলেন, আজ আমাদের বিবাহবার্ষিকী, আমি বাংলাদেশের সুপারস্টার। এই বিশেষ দিনে বিল আমি দেব।
সূত্রটি বলছে, ওই হোটেলে ছিলেন শাহরুখ খান। তিনি স্ত্রী গৌরীকে নিয়ে ডিনার করতে গিয়ে জানতে পারেন এই ডিনার একজন করাচ্ছেন, তিনি বাংলাদেশের চিত্রনায়ক সালমান শাহ। তিনি আরো জানতে পারেন আজ তাঁর বিবাহবার্ষিকী। শাহরুখ ডিনার করেন। ডিনার শেষে ম্যানেজারের কাছ থেকে সালমানের রুম নম্বর জেনে নেন, এরপর ফুল নিয়ে তাঁর রুমে হাজির হন। সালমান বিস্মিত হন। পরে তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়। এরপর ছবি তোলেন তারা। সালমান ও শাহরুখের মধ্যে সে সময় সিনেমা নিয়েও কথা হয়। এবং দুজনে মিলে একটি সিনেমা করার কথাও হয়েছিল।
শোনা যায়, ২০১০ সালে শাহরুখ খান প্রথমবার ঢাকায় এসে আর্মি স্টেডিয়ামে সালমান শাহর সঙ্গে সিনেমা করার বিষয়টি নিয়ে কথা বলেছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

সালমান শাহর রুমে ফুল নিয়ে আসেন শাহরুখ খান!

আপডেট সময় ০৩:১৯:১৬ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫