ঢাকা ০৯:৩৬ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

উত্তরায় বাসা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তরার দক্ষিণখান থেকে উত্তরা সরকারি কলেজের প্রাক্তন ছাত্র আরমান আহমেদ শাফিনের (২৬) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একাধিক সূত্রে জানা যায়, আরমান উত্তরা জুলাই যোদ্ধা সংসদের আহ্বায়ক।

‎শনিবার (১ নভেম্বর) দুপুরে দক্ষিণখানের আদম আলী মার্কেটের পাশে একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তবে মরদেহ উদ্ধার নিয়ে রহস্য দেখা দিয়েছে। মরদেহটি সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস দেওয়া অবস্থায় খাটের ওপর হাঁটু গেড়ে আছে। এমন দৃশ্যে স্থানীয় স্বজনরা হত্যা করে ঝুলিয়ে রাখার অভিযোগ করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, উদ্ধারের সময় আরমানের হাঁটু বিছানার সঙ্গে লাগানো ছিল এবং তার পায়ের পাতায় আঘাতের চিহ্ন ছিল। আঘাতের ফলে তার পায়ের পাতা নীল হয়ে আছে।

এ বিষয়ে দক্ষিণখান থানার অফিসার ইনচার্জ (ওসি) তাইফুর রহমান মির্জা বলেন, মরদেহটি ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। এটি আত্মহত্যা নাকি অন্যকিছু, তা ময়নাতদন্তের রিপোর্টের পর নিশ্চিত হওয়া যাবে। তিনি আরও জানান, আরমান তার বাবা-মার সঙ্গে ৮ নম্বর রেলগেট এলাকায় থাকতেন। ঘটনাটি ঘিরে রহস্য ঘনীভূত হচ্ছে। তদন্ত ও ময়নাতদন্তের ফলাফলের ওপর নির্ভর করেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

উত্তরায় বাসা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৮:২৬:২৮ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫