ঢাকা ০৩:৪১ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিশু দিবাযত্ন কেন্দ্র আইন আরও যুগোপযোগী করা হবে: সমাজকল্যাণমন্ত্রী নওগাঁয় ক্রেডিট কার্ড জালিয়াতিতে সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, স্বামী-স্ত্রী গ্রেপ্তার তিতাসে এমপির সংবর্ধনায় চেয়ার-লাঠি নিয়ে সংঘর্ষ, পদ হারালেন দুই ভাই শেকড়ের টানে নেদারল্যান্ডস থেকে কুমিল্লায় রাজিব-সেলিনা, খুঁজছেন জন্মদাতা মা-বাবা শেখ হাসিনা এত শক্তিশালী হলে দেশ ছেড়ে পালাত না: শফিকুর রহমান শেখ হাসিনা আপিল করার সুযোগ পাবেন না: আইনমন্ত্রী ‘নন-পলাতক আ. লীগের সভাপতি’ দাবি করা ভাইরাল আইনজীবী কর্ণফুলীতে আটক জামায়াত-শিবিরের গালির ভয়ে মানুষ মুখ খোলে না: রাশেদ খাঁন পাঁচ দিন ধরে দেওয়ানগঞ্জ সীমান্তে শূন্যরেখায় এক নারী, পুশইনের চেষ্টা . ইউক্রেন নয়, শি-পুতিনের সঙ্গে ইরান নিয়ে আলোচনায় বসছেন ট্রাম্প

হ্যালোইনে মাতলেন অপু বিশ্বাস

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৩:০২:০৭ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫
  • ৬৬২ বার পড়া হয়েছে

বিশ্বজুড়ে এখন জনপ্রিয় হয়ে উঠেছে হ্যালোইন উৎসব। পশ্চিমা দেশগুলোয় বিশেষ করে ৩১ অক্টোবর দিনটি নানা আয়োজনে উদ্‌যাপন করা হয়। কেউ ভূতের সাজে, কেউ মুখোশ পরে বা কুমড়ার লণ্ঠন হাতে রাস্তায় নেমে আনন্দ করেন। এখন এই উৎসবে শামিল হচ্ছেন বাংলাদেশি তারকারাও।

এর আগে ঢালিউডের জনপ্রিয় তারকা শাবনূরও তার ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে অংশ নেন। অস্ট্রেলিয়ায় অবস্থানরত এই অভিনেত্রী ভূতের সাজে ছেলেকে নিয়ে তোলা কয়েকটি ছবি ফেসবুকে শেয়ার করেন। ঢালিউড তারকাদের হ্যালোইন উদযাপন নিয়ে এবার আলোচনায় এলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। বর্তমানে লন্ডনে অবস্থান করছেন তিনি। সেখানে এক ফ্যাশন ডিজাইনারের সঙ্গে হ্যালোইন পার্টিতে যোগ দেন এ নায়িকা। সামাজিক মাধ্যমে ভাইরাল একটি ছবিতে দেখা যায়, দুজনই কালো পোশাকে ও মুখে মুখোশ পরে উৎসবের আবহে পোজ দিয়েছেন। ছবিগুলো প্রকাশ করে ওই ফ্যাশন ডিজাইনার লিখেছেন, ‘আমাদের হ্যালোইন পার্টি; বলিউড কুইন অপু বিশ্বাসের সঙ্গে।’

প্রতি বছর ৩১ অক্টোবর বিশ্বের অনেক দেশেই উদ্‌যাপন করা হয় হ্যালোইন উৎসব। পশ্চিমা বিশ্বে বছরের এ সময়কে মৃতদের স্মরণ করার জন্য উৎসর্গ করা হয়েছে। তাদের বিশ্বাস, এ রাতেই মৃতদের আত্মা পৃথিবীতে ফিরে আসে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিশু দিবাযত্ন কেন্দ্র আইন আরও যুগোপযোগী করা হবে: সমাজকল্যাণমন্ত্রী

হ্যালোইনে মাতলেন অপু বিশ্বাস

আপডেট সময় ০৩:০২:০৭ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫