ঢাকা ১২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রামের ডিসি হতে ৬৯ কোটির দুর্নীতি, ফাঁস হলো উপসচিবের ‘সম্মতিপত্র’ হাছান মাহমুদ-নওফেলসহ ২২ জনের বিচারে সাক্ষ্য শুরু আজ জ্বালানি সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ১১ দলীয় জোটের অবস্থান সরকারকে ব্যর্থ করতে দেশের বিরুদ্ধে একটি দল চক্রান্ত করছে : রিজভী বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ

মা হতে বারবার ব্যর্থ, সারাদিন কাঁদতেন ফারাহ খান

বলিউডের জনপ্রিয় কোরিওগ্রাফার, পরিচালক ও অভিনেত্রী ফারাহ খান। বাইরে থেকে তারকাদের জীবন খুব ঝলমলে মনে হলেও ফারাহ খানের জীবনেও ছিল এক গভীর বিষাদ। মা হওয়ার জন্য তিনি কৃত্রিম প্রজনন পদ্ধতি (আইভিএফ) গ্রহণ করেছিলেন। কিন্তু বারবার ব্যর্থ হওয়ায় হতাশা থেকে তাকে দিনের পর দিন কাঁদতে হয়েছে।

২০০৮ সালে আইভিএফ-এর মাধ্যমে একসঙ্গে তিন সন্তানের মা হন ফারাহ খান। তবে এই সাফল্যের আগে তার মা হওয়ার চেষ্টা দুইবার ব্যর্থ হয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের সেই কঠিন সময়ের কথা তুলে ধরেন তিনি। ফারাহ বলেন, ‘আইভিএফ পদ্ধতিতে আমি দুইবার ব্যর্থ হয়েছিলাম। তখন আমি খুব কাঁদতাম, কেঁদেই আমার দিন কাটত। সম্ভবত হরমোনের ওঠানামার কারণে কান্না আরও বেশি পেত। সেই কঠিন সময়েই আমি ‘ওম শান্তি ওম’ ছবির শুটিং করছিলাম।’

২০০৪ সালে চলচ্চিত্র পরিচালক শিরীষ কুন্দরকে বিয়ে করেন ফারাহ। দেরিতে বিয়ে করার কারণে তিনি স্বাভাবিক উপায়ে সন্তান ধারণে ব্যর্থ হন। স্ত্রীরোগ বিশেষজ্ঞের পরামর্শেই তিনি আইভিএফ-এর আশ্রয় নেন। প্রথম দুইবার ব্যর্থ হওয়ার পর ৪২ বছর বয়সে ফারাহ ভেবেছিলেন এটিই তার শেষ চেষ্টা। অবশেষে তৃতীয়বারের প্রচেষ্টায় তিনি সফল হন এবং এক পুত্র ও দুই কন্যাসন্তানের মা হন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামের ডিসি হতে ৬৯ কোটির দুর্নীতি, ফাঁস হলো উপসচিবের ‘সম্মতিপত্র’

মা হতে বারবার ব্যর্থ, সারাদিন কাঁদতেন ফারাহ খান

আপডেট সময় ১২:১৭:৫৮ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫