ঢাকা ১২:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রামের ডিসি হতে ৬৯ কোটির দুর্নীতি, ফাঁস হলো উপসচিবের ‘সম্মতিপত্র’ হাছান মাহমুদ-নওফেলসহ ২২ জনের বিচারে সাক্ষ্য শুরু আজ জ্বালানি সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ১১ দলীয় জোটের অবস্থান সরকারকে ব্যর্থ করতে দেশের বিরুদ্ধে একটি দল চক্রান্ত করছে : রিজভী বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ

মান্নাতে থাকতে চাইলেন ভক্ত, শাহরুখ বললেন— নিজেই ভাড়া বাড়িতে থাকি

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ১২:০৫:১৯ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫
  • ৬২৬ বার পড়া হয়েছে

বলিউড বাদশা শাহরুখ খানের জন্মদিনকে ঘিরে ভক্তদের মধ্যে উৎসবের আমেজ শুরু হয়ে গেছে। প্রতি বছর এই দিনে মুম্বাইতে ভক্তরা কিং খানের বিলাসবহুল বাড়ি ‘মান্নাত’-এর সামনে ভিড় জমান, যেখানে শাহরুখ বারান্দায় এসে তাদের শুভেচ্ছা জানান।

তবে এবার সেই আয়োজনে কিছুটা ছেদ পড়তে পারে। কারণ বর্তমানে ‘মান্নাতে’ মেরামতের কাজ চলছে, ফলে শাহরুখ খান সপরিবারে বাড়ি ছেড়ে অন্যত্র ভাড়া বাড়িতে অবস্থান করছেন। এর মধ্যেই, জন্মদিনের আগে সামাজিকমাধ্যমে ‘আস্ক শাহরুখ’ নামের এক সেশনে এক ভক্ত শাহরুখের কাছে মজার আবদার করে বসেন। ওই ভক্ত লেখেন, ‘স্যার, আপনার জন্মদিন উদযাপনের জন্য মুম্বাই পৌঁছে গেছি। কিন্তু হোটেলে রুম পাচ্ছি না। আপনার মান্নাতে থাকার একটু জায়গা হবে?’

ভক্তের এই কৌতূহলী প্রশ্নের জবাবও দেন শাহরুখ খান। সেই পোস্ট শেয়ার করে রসিকতা করে নায়ক বলেন, ‘মান্নাতে তো আমার নিজেরই থাকার জায়গা নেই এখন। ভাড়া বাসায় থাকছি।’জানা গেছে, মান্নাতে মেরামত ও সম্প্রসারণের কাজ চলায় শাহরুখ খান বর্তমানে পালি হিলসের একটি বাংলোয় থাকছেন। শাহরুখ ও তার স্ত্রী গৌরীর পরিকল্পনা অনুযায়ী, ১৯১৪ সালে তৈরি মান্নাতকে আট তলা করে আরও বড় করা হবে। ঐতিহ্যবাহী এই বাংলোর বড় করতে আনুমানিক ২২৫ কোটি টাকা খরচ হবে বলে জানা গেছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামের ডিসি হতে ৬৯ কোটির দুর্নীতি, ফাঁস হলো উপসচিবের ‘সম্মতিপত্র’

মান্নাতে থাকতে চাইলেন ভক্ত, শাহরুখ বললেন— নিজেই ভাড়া বাড়িতে থাকি

আপডেট সময় ১২:০৫:১৯ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫