ঢাকা ১০:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ র‍্যাবের নাম বদলে আসছে এসআরবি অফিস টাইমে ক্লিনিকে রোগী দেখছিলেন সরকারি চিকিৎসক, লাইসেন্স বাতিল ও বরখাস্তের নির্দেশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে : শফিকুর রহমান আ.লীগের কার্যক্রম নিয়ে ভারতকে কড়া বার্তা শামা ওবায়েদের  কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪ গ্রেপ্তার, উদ্ধার এক ভিকটিম ব্রাহ্মণপাড়ায় নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় কালিহাতীতে ২১৯ বোতল ফেন্সিডিলসহ রাজশাহীর শীর্ষ মাদককারবারি গ্রেপ্তার বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

৮ ঘণ্টা কাজের দাবিতে দীপিকার পাশে কোয়েল মল্লিক

  • বিনোদন প্রতিবেদক
  • আপডেট সময় ১২:৩৫:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
  • ৬৬৩ বার পড়া হয়েছে

বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের কর্মক্ষেত্রে ৮ ঘণ্টার শিফটের দাবি নিয়ে যখন সমগ্র চলচ্চিত্র জগতে বিতর্ক ছড়িয়েছে, তখন সেই দাবির পক্ষে সুর মেলালেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। মাতৃত্ব ও কাজের অভিজ্ঞতা থেকে কোয়েলের দাবি, দীপিকার অবস্থান একেবারেই ‘ন্যায্য’। সম্প্রতি এক সাক্ষাৎকারে কোয়েল বলেন, ‘আমার মনে হয়, দীপিকার সন্তান হওয়ার পর তিনি নতুন মা হিসেবে ৮ ঘণ্টা কাজ করতে চেয়েছিলেন। এটা একেবারেই ন্যায্য দাবি। এখানে অন্যায় কিছু নেই।’

অভিনেত্রীর বক্তব্য, মাতৃত্বের পর কাজের সময়ের সীমাবদ্ধতা থাকা স্বাভাবিক। ব্যক্তিগত জীবন ও পেশাদার দায়িত্বের মধ্যে ভারসাম্য রাখাই এখানে মূল বিষয়। তবে কোয়েল শুধু অভিনয়শিল্পীর দিকটিই নয়, প্রযোজনা সংস্থার দিকটিও বিবেচনা করেছেন। তার মতে, ‘যখন বড় বাজেটের প্রোডাকশন হয়, তখন প্রতিদিনের এবং প্রতি ঘণ্টার খরচ থাকে। একটা বড় সেট তৈরি করতে বিপুল অর্থ ব্যয় হয়। সেই কারণে বিষয়টি শেষ পর্যন্ত পারস্পরিক বোঝাপড়ার ওপর নির্ভর করে।’ দুই সন্তানের মা হয়েও টলিউডে সমান তালে কাজ করে চলেছেন কোয়েল। চলতি বছরেই তার একাধিক ছবি মুক্তি পেয়েছে। তাই একজন কর্মনিষ্ঠ অভিনেত্রী এবং মা—এই দুই ভূমিকার ভারসাম্য থেকে তিনি দীপিকার অবস্থানকে বোঝার চেষ্টা করেছেন।

দীপিকার ৮ ঘণ্টার কর্মদিবসের দাবি নিয়ে যখন বলিউডে নানা মতামত ঘুরছে, তখন কোয়েলের এই সমর্থন টলিউড থেকে উঠে আসা এক সংহতির বার্তা বলেই মনে করছেন চলচ্চিত্র-অঙ্গনের অনেকেই।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ

৮ ঘণ্টা কাজের দাবিতে দীপিকার পাশে কোয়েল মল্লিক

আপডেট সময় ১২:৩৫:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫