ঢাকা ১১:১৯ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী অনেককেই এখন চেনেন না ইলিয়াস কাঞ্চন, মনেও রাখতে পারেন না কেউ যদি আমাকে গালি দেয় তাহলে আমার গুনাহ মাফ হবে: জামায়াত আমির  তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে : তথ্যপ্রযুক্তিমন্ত্রী মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: ডা. জুবাইদা রহমান পে-স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর ‘সাংবাদিকের লেখায় কিছু যায় আসে না!’ বোরহানউদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সে বেতন-টিএ-ডিএ নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি শরীয়তপুরে কু’প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে চুরির অপবাদে নি’র্যা’তন, গ্রে’প্তার ২ কুমিল্লায় মোহনা টেলিভিশন অফিসে লুট: দুই আসামি গ্রেপ্তার সোনামসজিদ বন্দরে অবকাঠামো সংকট ব্যবসায়ীদের ক্ষতি, সরকারের দৃষ্টি কামনা” আব্দুল ওয়াহেদর

দীপিকার মেয়ের মতো কাকে লেহেঙ্গা পরাতে চান ভারতী

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ১০:৩৭:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
  • ৬৭১ বার পড়া হয়েছে

শিগগিরই দ্বিতীয় সন্তানের আগমন হতে চলেছে ভারতীয় কমেডির ‘কুইন’ ভারতী সিংয়ের। দিনকয়েক আগেই স্বামী হর্ষ লিম্বাচিয়ার সঙ্গে এই সুখবর ভাগ করে নেন জনপ্রিয় এই সঞ্চালিকা। প্রথম সন্তান ‘গোলা’র পর থেকেই এবার কন্যা সন্তানের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তিনি।

সম্প্রতি, আল্ট্রাসোনোগ্রাফি করানোর পর সন্তানের এক ঝলক দেখে আনন্দে আত্মহারা ভারতী। নিজের ভ্লগে সেই আবেগঘন মুহূর্তের কথা ভাগ করে নিয়েছেন কমেডিয়ান ভারতী সিং। তিনি জানান, পুত্র গোলার পর এবার একটি কন্যা সন্তানের জন্য মুখিয়ে রয়েছেন। আল্ট্রাসোনোগ্রাফিতে শিশুকে এক পলক দেখে রীতিমতো আবেগপ্রবণ হয়ে পড়েন ভারতী। তিনি কালার সোনোগ্রাফির মাধ্যমে শিশুটিকে দেখেছেন এবং চিকিৎসকেরা নিশ্চিত করেছেন যে, বাচ্চা সুস্থ আছে।

কন্যা সন্তানের জন্য ভারতীর এই আকাঙ্ক্ষা বিশেষভাবে নজর কেড়েছে। তিনি বলেন, ‘দেবী মা ঘরে আসুক দ্রুত। আমিও চাই যে আমি ওকে (কন্যাকে) দীপিকা এবং রণবীরের মেয়ে দুয়া-র মতো লেহেঙ্গা পরাব এবং পনিটেল বাঁধব।’ উল্লেখ্য, বলিউড তারকা দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের মেয়ে দুয়া জন্ম নেওয়ার পর থেকেই লাইমলাইটে রয়েছে, আর তার ফ্যাশন নিয়েও অনুরাগীদের আগ্রহের শেষ নেই। তাই ভারতীও তার হবু কন্যাকে বিশেষ সাজে সাজানোর স্বপ্ন দেখছেন। এর আগে একটি সুন্দর পোস্টের মাধ্যমে ভারতী ও হর্ষ তাদের অনুরাগীদের সঙ্গে দ্বিতীয় সন্তান আগমনের সুখবর ভাগ করে নিয়েছিলেন। ভারতীর বেবি বাম্পের ছবি পোস্ট করে তারা লেখেন, ‘আমরা আবার বাবা-মা হতে চলেছি।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী

দীপিকার মেয়ের মতো কাকে লেহেঙ্গা পরাতে চান ভারতী

আপডেট সময় ১০:৩৭:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫