ঢাকা ১০:২৮ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ র‍্যাবের নাম বদলে আসছে এসআরবি অফিস টাইমে ক্লিনিকে রোগী দেখছিলেন সরকারি চিকিৎসক, লাইসেন্স বাতিল ও বরখাস্তের নির্দেশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে : শফিকুর রহমান আ.লীগের কার্যক্রম নিয়ে ভারতকে কড়া বার্তা শামা ওবায়েদের  কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪ গ্রেপ্তার, উদ্ধার এক ভিকটিম ব্রাহ্মণপাড়ায় নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় কালিহাতীতে ২১৯ বোতল ফেন্সিডিলসহ রাজশাহীর শীর্ষ মাদককারবারি গ্রেপ্তার বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

তলোয়ার হাতে শাহরুখ, ভিডিও ফাঁস হতেই তোলপাড়

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৫:৩১:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
  • ৬৬৪ বার পড়া হয়েছে

বলিউড সুপারস্টার শাহরুখ খানের নতুন ছবি ‘কিং’ নিয়ে ভক্তদের উত্তেজনা যেন আরও বেড়ে গেল। সম্প্রতি শুটিং ফ্লোর থেকে একটি ভিডিও ফাঁস হওয়ার পর সামাজিক মাধ্যমে এ নিয়ে বেশ আলোচনা। দেখা যায়, স্যুট পরা এক ব্যক্তিকে তলোয়ার হাতে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন। আর তা দেখে নেটিজেনদের দাবি, তিনি শাহরুখ খানই। সামাজিক মাধ্যমে শাহরুখের এক ভক্তমহলের গ্রুপে ভিডিওটি পোস্ট করে একজন লিখেছেন, ‘কিং’-এর অ্যাকশন দৃশ্য ফাঁস! অনুমান করুন, এই ব্যক্তি কে?’ মুহূর্তের মধ্যেই ভিডিওটি ছড়িয়ে পড়ে। অনেকে উচ্ছ্বসিত হলেও কেউ কেউ প্রশ্ন তুলেছেন ভিডিওটি আসল নাকি এআই দিয়ে তৈরি। যদিও এখনও পর্যন্ত শাহরুখ খান বা ছবির নির্মাতারা বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেননি।

এদিকে ‘কিং’-এর কোনো পোস্টার বা ট্রেলারও প্রকাশ পায়নি। তবে অনুমান করা হচ্ছে, আগামী ২ নভেম্বর শাহরুখ খানের জন্মদিনে ছবিটির প্রথম প্রচারমূলক কিছু একটা হতে পারে। ‘কিং’ পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ। এর আগে শাহরুখের সঙ্গে তার কাজ করা ‘পাঠান’ এবং ‘জওয়ান’ বিশাল সাফল্য পায়। নতুন ছবিতে শাহরুখের সঙ্গে দেখা যাবে রানি মুখার্জি, দীপিকা পাড়ুকোন, অনিল কাপুর, অভিষেক বচ্চন ও শাহরুখের মেয়ে সুহানাকে। দীর্ঘ বিরতির পর শাহরুখকে নতুন ছবিতে দেখার অপেক্ষায় এখন বলিউডভক্তরা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ

তলোয়ার হাতে শাহরুখ, ভিডিও ফাঁস হতেই তোলপাড়

আপডেট সময় ০৫:৩১:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫