ঢাকা ০৮:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬ তামিলনাড়ুতে সরকারি চাকরিজীবী বাবারা পাবেন ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ‘বিলিওনেরা’খ্যাত ওটিলিয়াকে দেখতে টিকিটের দাম ১৫ হাজার টাকা! রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় সংলাপের দাবি সাখাওয়াতের চুনারুঘাটে মাদকসেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির পরও রাজউকের প্রধান প্রকৌশলী পদে বহাল আমিনুর রহমান সুমন আইসিবি কর্মকর্তা সমিতির ২০তম কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর ব্রাহ্মণপাড়ায় ডাইনিং টেবিলের নিচে ১৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪ শেখ হাসিনার দেশে ফেরার পাঁয়তারা সফল হবে না: চাঁপাইনবাবগঞ্জে বুলবুল

ট্রেনে পাথর নিক্ষেপ, গ্রেপ্তার ৩

ভৈরবকে জেলা ঘোষণার দাবিতে রেলপথ অবরোধের এক পর্যায়ে রেলওয়ে স্টেশনে থাকা ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তাররা হলো মো. সাজন (১৬), মো. ফাহিম (১৭) ও মো. আরমান (১৬)। মঙ্গলবার (২৮ অক্টোবর) ঢাকা রেলওয়ে জেলা পুলিশ সুপার আনোয়ার হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার রাতে সংশ্লিষ্ট রেলওয়ে পুলিশ ও রেলওয়ে ডিবি পুলিশের যৌথ অভিযানের তাদের গ্রেপ্তার করা হয়। ট্রেনে হামলার ঘটনার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে তাদের শনাক্ত করা হয়েছে। গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে তারা ওই ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে।

রেলওয়ে পুলিশ জানায়, এ ঘটনায় ভৈরব রেলওয়ে স্টেশন মাস্টার ইউসুফ ভৈরব রেলওয়ে থানায় দ্রুত বিচার আইনে একটি নিয়মিত মামলা করেন। অন্যান্য আসামি চিহ্নিত ও গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে। এর আগে সোমবার ভৈরব রেলওয়ে স্টেশনে ভৈরবকে জেলা ঘোষণার দাবিতে রেলপথ অবরোধ করেন বিক্ষোভকারীরা। এক পর্যায়ে তারা উপকূল এক্সপ্রেস ট্রেনে এলোপাতাড়ি ইট পাথর নিক্ষেপ করে ট্রেন ও যাত্রীদের ক্ষতিসাধন করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬

ট্রেনে পাথর নিক্ষেপ, গ্রেপ্তার ৩

আপডেট সময় ০৬:৫৮:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫