ঢাকা ১২:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ র‍্যাবের নাম বদলে আসছে এসআরবি অফিস টাইমে ক্লিনিকে রোগী দেখছিলেন সরকারি চিকিৎসক, লাইসেন্স বাতিল ও বরখাস্তের নির্দেশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে : শফিকুর রহমান আ.লীগের কার্যক্রম নিয়ে ভারতকে কড়া বার্তা শামা ওবায়েদের  কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪ গ্রেপ্তার, উদ্ধার এক ভিকটিম ব্রাহ্মণপাড়ায় নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় কালিহাতীতে ২১৯ বোতল ফেন্সিডিলসহ রাজশাহীর শীর্ষ মাদককারবারি গ্রেপ্তার বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। আর নতুন করে ১ হাজার ৪১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার (২৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একজন, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে একজন, ল্যাবএইড হাসপাতালে একজন ও ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে একজন মারা গেছেন। এই চারজনের মধ্যে একজন পুরুষ ও তিনজন নারী। তাদের বয়স ৭ থেকে ৬৩ বছর। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ২০৬ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৩০ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৪০ জন, বরিশাল বিভাগে ১৭৪ জন, চট্টগ্রাম বিভাগে ১২০ জন, খুলনা বিভাগে ৪৯ জন, ময়মনসিংহ বিভাগে ৪৯ জন, রাজশাহী বিভাগে ৪৫ জন, রংপুর বিভাগে ১৯ জন ও সিলেট বিভাগে ৯ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর ১ জানুয়ারি থেকে মঙ্গলবার পর্যন্ত ডেঙ্গুতে মোট ২৭৩ জন মারা গেছেন। এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু (১৩৩ জন) হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে। পাশাপাশি এ সময়ে বরিশাল বিভাগে ৪০ জন ছাড়াও ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩৮ জন, চট্টগ্রাম বিভাগে ২৫ জন, ঢাকা বিভাগে ৩ জন, খুলনা বিভাগে ৮ জন, ময়মনসিংহ বিভাগে ১১ জন, রাজশাহী বিভাগে ১৪ জন ও সিলেট বিভাগে ১ জন ডেঙ্গুতে মারা গেছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

আপডেট সময় ০৬:৪৩:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫