ঢাকা ০৮:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬ তামিলনাড়ুতে সরকারি চাকরিজীবী বাবারা পাবেন ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ‘বিলিওনেরা’খ্যাত ওটিলিয়াকে দেখতে টিকিটের দাম ১৫ হাজার টাকা! রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় সংলাপের দাবি সাখাওয়াতের চুনারুঘাটে মাদকসেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির পরও রাজউকের প্রধান প্রকৌশলী পদে বহাল আমিনুর রহমান সুমন আইসিবি কর্মকর্তা সমিতির ২০তম কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর ব্রাহ্মণপাড়ায় ডাইনিং টেবিলের নিচে ১৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪ শেখ হাসিনার দেশে ফেরার পাঁয়তারা সফল হবে না: চাঁপাইনবাবগঞ্জে বুলবুল

আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

রাজধানীর সায়েন্সল্যাবে সড়কে অবস্থান নেওয়াকে কেন্দ্র করে আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে সায়েন্সল্যাব এলাকায় ধাওয়া–পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। তবে সংঘর্ষের পর বর্তমানে পুরো এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে সড়কে অবস্থান নেওয়াকে কেন্দ্র করে পুলিশ-শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে শিক্ষার্থীরা পুলিশের ওপর চড়াও হলে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। পরে ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড ছোড়ে। এতে পুরো এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার সূত্রপাতের বিষয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সকালে ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে মারধর করে আইডিয়াল কলেজের কয়েকজন শিক্ষার্থী। এর জবাবে ঢাকা কলেজের শিক্ষার্থীরাও আইডিয়াল কলেজের একজনকে মারধর করেন। এ ঘটনার পর থেকেই দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুপুরে দুই পক্ষের শিক্ষার্থীরা সায়েন্সল্যাব ও আশপাশের এলাকায় মহড়া দিতে থাকে। এ সময় কোনো অনভিপ্রেত পরিস্থিতি যেন তৈরি না হয়, তার চেষ্টা করে পুলিশ।

পরে দুপুর সাড়ে ১২টার দিকে আইডিয়াল কলেজের ৫০-৬০ জন শিক্ষার্থী সংঘর্ষের উদ্দেশ্যে সায়েন্সল্যাবের ম্যারিয়ট কনভেনশন হলের গলিতে জড়ো হন। এসময় পুলিশ তাদের সরে যেতে বললে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। পুলিশ মিরপুর সড়কের দিকে ধাওয়া দিলে শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। একপর্যায়ে পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর শিক্ষার্থীরা গণস্বাস্থ্য নগর হাসপাতালের পাশের গলিতে ছত্রভঙ্গ হয়ে যায়। বিষয়টি নিয়ে ধানমন্ডি পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈন্যু মারমা বলেন, আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা সায়েন্সল্যাবে জড়ো হয়েছিল। তাদেরকে আমরা ছত্রভঙ্গ করে দিয়েছি। এ সময় তারা ইট পাটকেল নিক্ষেপ করেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে বর্তমানে পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬

আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

আপডেট সময় ০২:০৭:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫