ঢাকা ০৭:০৯ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ র‍্যাবের নাম বদলে আসছে এসআরবি অফিস টাইমে ক্লিনিকে রোগী দেখছিলেন সরকারি চিকিৎসক, লাইসেন্স বাতিল ও বরখাস্তের নির্দেশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে : শফিকুর রহমান আ.লীগের কার্যক্রম নিয়ে ভারতকে কড়া বার্তা শামা ওবায়েদের  কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪ গ্রেপ্তার, উদ্ধার এক ভিকটিম ব্রাহ্মণপাড়ায় নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় কালিহাতীতে ২১৯ বোতল ফেন্সিডিলসহ রাজশাহীর শীর্ষ মাদককারবারি গ্রেপ্তার বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

পোস্তগোলা ব্রিজে গাড়ির ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু

  • ঢামেক প্রতিবেদক
  • আপডেট সময় ০১:২৪:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
  • ৫৯৯ বার পড়া হয়েছে

রাজধানীর শ্যামপুরের পোস্তগোলা ব্রিজের ওপর গাড়ির ধাক্কায় অজ্ঞাত পরিচয় এক নারী নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ৫৫ বছর। মঙ্গলবার (২৮) ভোর সাড়ে ৫টার দিকে তাকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শ্যামপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. ইকবাল হুসাইন জানান, আজ (মঙ্গলবার) ভোরে পোস্তগোলা ব্রিজের ওপর এক নারীকে আহত অবস্থায় উদ্ধার করি। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এসআই ইকবাল হুসাইন আরও জানান, ঘটনাস্থলে আশপাশের লোকজনদের জিজ্ঞেস করে আমরা ওই নারীর পরিচয় জানতে পারিনি। তাই প্রযুক্তির সহায়তায় তার নাম পরিচয় জানার চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি, দ্রুতগামী কোনো একটি গাড়ির ধাক্কায় এ ঘটনাটি ঘটে থাকতে পারে। আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ দেখে ঘটনার কারণ জানার চেষ্টা চলছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ

পোস্তগোলা ব্রিজে গাড়ির ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু

আপডেট সময় ০১:২৪:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫