ঢাকা ১০:৫২ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

ইডেন ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভাকে জামিন দেননি আদালত

  • বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় ১১:৩০:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
  • ৬৭৫ বার পড়া হয়েছে

নিষিদ্ধঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখার সভাপতি তামান্না জেসমিন রিভাকে জামিন দেননি আপিল বিভাগ।

আজ (সোমবার) সকালে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বেঞ্চ রিভাকে জামিন না দিয়ে তিন মাস পর মামলাটির ফের জামিন শুনানির দিন ঠিক করেন।

এসময় আপিল বিভাগকে রাষ্ট্রপক্ষ জানায় রিভার মামলাটির তদন্ত করছে ডিবি। এ অবস্থায় জামিন দেয়া সমীচীন হবে না।
রিভার আইনজীবী ছিলেন ব্যারিস্টার মোজাক্কের।

তামান্না জেসমিন রিভা ইডেন কলেজের মার্কেটিং বিভাগের ২০০৯-১০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। এক যুগ ধরে তিনি ইডেনের ছাত্রীনিবাসে থাকতেন। রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অভিযোগে গত বছরের ১৫ ডিসেম্বর ভাটারা থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

পরদিন ১৬ ডিসেম্বর শাহবাগ থানার হত্যাচেষ্টা মামলায় রিভার দুদিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের আদালত।

কোটা সংস্কার আন্দোলনের সময় ইডেন মহিলা কলেজের ছাত্রীরাও যোগ দেন। তখন সাধারণ শিক্ষার্থীদের নির্যাতনের অভিযোগ রয়েছে রিভার বিরুদ্ধে।

১৫ জুলাইয়ের পর আন্দোলন তীব্র হলে ইডেনের ছাত্রীরাও ছাত্রলীগের নেত্রীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন। এতে টিকতে না পেরে পালিয়ে যান রিভা। এরপর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

ইডেন ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভাকে জামিন দেননি আদালত

আপডেট সময় ১১:৩০:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫