ঢাকা ০৪:২২ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যুক্তরাষ্ট্রের এক সিদ্ধান্তে মহাবিপদে ভারত তরুণীর পেট থেকে বের হলো ৪ হাজার ১০০ পিস ইয়াবা গণঅভ্যুত্থান ছিল ১৭ বছরের ধারাবাহিক আন্দোলনের ফসল : স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের স্মরণে একমঞ্চে জামায়াত ও তরুণ নেতৃবৃন্দ: জাতীয় ঐক্যের বার্তা কসবায় ২৬৪ কেজি গাঁজা উদ্ধার, আটক ১ টুঙ্গিপাড়ায় জলাবদ্ধতায় এক গ্রামের শতাধিক পরিবার পানিবন্দী ১৫ দিনের ছুটি নিয়ে ২২ দিন পর কর্মস্থলে ফিরলেন প্রাণিসম্পদ কর্মকর্তা শেয়ারবাজারে বন্ধ কোম্পানির সংখ্যা বেড়ে ৩৫ তারেক রহমানকেও জেআইসি সেলে বন্দি রেখে নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর কালিয়াকৈরে ৪৬ লাখ টাকার সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিতের দাবি জুলাই শহীদ পরিবারের

জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে জুলাই শহীদ পরিবারের সদস্যরা। তারা বলেছেন, এই সনদের আইনি ভিত্তি থাকা প্রয়োজন। একইসঙ্গে শহীদ পরিবারের সদস্যদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করা জরুরি।
রবিবার (২৬ অক্টোবর) জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে জুলাই শহীদ পরিবারের ১০ সদস্যের প্রতিনিধিদলের বৈঠকে এসব কথা বলেন তারা।

ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার, বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান ও ড. মোহাম্মদ আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

বৈঠকে শহীদ পরিবারের পক্ষে উপস্থিত ছিলেন শহিদুল ইসলাম ভূঁইয়া (শহীদ ফারহান ফাইয়াজের বাবা), মীর মোস্তাফিজুর রহমান (শহীদ মুগ্ধর বাবা), মো. মহিউদ্দীন (শহীদ ইয়ামিনের বাবা), কবির হোসেন (শহীদ জাবির ইব্রাহিমের বাবা), মোহাম্মদ আবদুল মতিন (শহীদ শাহরিয়ারের বাবা), মো. গোলাম রাজ্জাক (শহীদ রিয়ানের বাবা), মো. গাউছ উল্লাহ (শহীদ আব্দুল্লাহর ভাই), সাইফ আহমেদ খান (শহীদ আব্দুল হান্নানের ছেলে), মো. ওবায়দুল হক, সৈয়দ গাজীউর রহমান (শহীদ মোন্তাসিরের বাবা)।

বৈঠকে জুলাই শহীদ পরিবারের সদস্যরা কমিশনকে অবহিত করেন যে, যেসব আদর্শ ও উদ্দেশ্যকে সামনে রেখে তাদের সন্তানরা জীবন উৎসর্গ করেছেন, তা আজও পূরণ হয়নি। বরং বিভিন্ন দপ্তর থেকে তারা নানাভাবে লাঞ্ছনা ও বঞ্চনার শিকার হচ্ছেন।

নানা সময়ে নিজেদের সমস্যাগুলো তুলে ধরার চেষ্টা করলেও অদৃশ্য প্রতিবন্ধকতার কারণে তা সম্ভব হয়নি। জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করার পাশাপাশি এ বিষয়ে কমিশনকে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা।

এ সময় কমিশনের পক্ষ থেকে জানানো হয়, জুলাই ফাউন্ডেশন এই বিষয়ে কাজ করে যাচ্ছে। তবে শহীদ পরিবারবর্গ যে প্রত্যাশিত সেবা পাচ্ছেন না এবং বঞ্চনার শিকার হচ্ছেন, তা তাদের জানা ছিল না।

উত্থাপিত বিষয়গুলো যথাযথ কর্তৃপক্ষের নিকট পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন কমিশন সদস্যরা। এ ছাড়া শহীদ পরিবারবর্গ প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে চাইলে তাদের সহযোগিতার আশ্বাস দেয় কমিশন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রের এক সিদ্ধান্তে মহাবিপদে ভারত

জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিতের দাবি জুলাই শহীদ পরিবারের

আপডেট সময় ০৭:০৪:১৬ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫