ঢাকা ০৪:২২ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যুক্তরাষ্ট্রের এক সিদ্ধান্তে মহাবিপদে ভারত তরুণীর পেট থেকে বের হলো ৪ হাজার ১০০ পিস ইয়াবা গণঅভ্যুত্থান ছিল ১৭ বছরের ধারাবাহিক আন্দোলনের ফসল : স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের স্মরণে একমঞ্চে জামায়াত ও তরুণ নেতৃবৃন্দ: জাতীয় ঐক্যের বার্তা কসবায় ২৬৪ কেজি গাঁজা উদ্ধার, আটক ১ টুঙ্গিপাড়ায় জলাবদ্ধতায় এক গ্রামের শতাধিক পরিবার পানিবন্দী ১৫ দিনের ছুটি নিয়ে ২২ দিন পর কর্মস্থলে ফিরলেন প্রাণিসম্পদ কর্মকর্তা শেয়ারবাজারে বন্ধ কোম্পানির সংখ্যা বেড়ে ৩৫ তারেক রহমানকেও জেআইসি সেলে বন্দি রেখে নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর কালিয়াকৈরে ৪৬ লাখ টাকার সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

আন্তর্জাতিক মানে শ্রম আইন সংশোধন, শ্রম অধিকারে বড় অগ্রগতি : উপদেষ্টা

বাংলাদেশ শ্রম আইনকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে বড় ধরনের সংশোধন আনছে সরকার। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন জানিয়েছেন, উপদেষ্টা পরিষদ ইতোমধ্যে বাংলাদেশ শ্রম আইন (সংশোধন) অধ্যাদেশ ২০২৫-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে।

রবিবার (২৬ অক্টোবর) সচিবালয়ে জার্মান সংসদ সদস্য বোরিস মিয়াতোভিচের সঙ্গে সাক্ষাৎকালে উপদেষ্টা বলেন, ‘শ্রম অধিকারের সুরক্ষা, পেশাগত স্বাস্থ্য, শোভন কর্মপরিবেশ এবং আন্তর্জাতিক শ্রম মান বাস্তবায়নে এ সংশোধন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

তিনি জানান, শ্রম আইন সংশোধনে আইএলওর রোডম্যাপ, যুক্তরাষ্ট্রের ১১ দফা শ্রম অধিকার শর্ত, ইউরোপীয় অ্যাকশন প্ল্যান ও শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বিবেচনায় নেওয়া হয়েছে।এতে শ্রমিক সংগঠনের স্বাধীনতা, যৌথ দর-কষাকষির অধিকার, নারী শ্রমিকের সুরক্ষা ও কর্মক্ষেত্রে হয়রানি প্রতিরোধের বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে।

উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশ এখন আইএলওর ১০টি মৌলিক কনভেনশন অনুস্বাক্ষরকারী দক্ষিণ এশিয়ার একমাত্র দেশ। সম্প্রতি পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা (C155, C187) এবং কর্মক্ষেত্রে সহিংসতা প্রতিরোধ (C190) কনভেনশন অনুস্বাক্ষরের মাধ্যমে শ্রম অধিকার বাস্তবায়নে নতুন মাইলফলক স্থাপন করেছে বাংলাদেশ।’
তিনি শিশুশ্রম নির্মূলে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেন, ‘শিশুশ্রম বন্ধে কনভেনশন ১৩৮ ও ১৮২ বাস্তবায়নে কার্যকর কর্মপরিকল্পনা চলছে।

জার্মান সাংসদ বোরিস মিয়াতোভিচ বাংলাদেশের শ্রম সংস্কার ও শ্রমিক সুরক্ষা উদ্যোগের প্রশংসা করেন এবং এ খাতে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। সাক্ষাৎকালে শ্রম ও নৌপরিবহন খাতে বিনিয়োগ, নবায়নযোগ্য জ্বালানি এবং বাংলাদেশের আইএমও কাউন্সিল নির্বাচনে (২০২৬-২৭) জার্মান সমর্থন নিয়েও আলোচনা করা হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রের এক সিদ্ধান্তে মহাবিপদে ভারত

আন্তর্জাতিক মানে শ্রম আইন সংশোধন, শ্রম অধিকারে বড় অগ্রগতি : উপদেষ্টা

আপডেট সময় ০৭:০১:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫