ঢাকা ১০:০৮ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী অনেককেই এখন চেনেন না ইলিয়াস কাঞ্চন, মনেও রাখতে পারেন না কেউ যদি আমাকে গালি দেয় তাহলে আমার গুনাহ মাফ হবে: জামায়াত আমির  তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে : তথ্যপ্রযুক্তিমন্ত্রী মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: ডা. জুবাইদা রহমান পে-স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর ‘সাংবাদিকের লেখায় কিছু যায় আসে না!’ বোরহানউদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সে বেতন-টিএ-ডিএ নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি শরীয়তপুরে কু’প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে চুরির অপবাদে নি’র্যা’তন, গ্রে’প্তার ২ কুমিল্লায় মোহনা টেলিভিশন অফিসে লুট: দুই আসামি গ্রেপ্তার সোনামসজিদ বন্দরে অবকাঠামো সংকট ব্যবসায়ীদের ক্ষতি, সরকারের দৃষ্টি কামনা” আব্দুল ওয়াহেদর

ডিজিকে নিয়ে দুদকে তদন্ত চলছে কিনা স্পষ্ট করল বিজিবি

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানিয়েছে, বাহিনীর মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) কোনো তদন্ত চলছে না। সম্প্রতি অনলাইনে প্রকাশিত একটি প্রতিবেদনে ডিজি ও আরও কয়েকজন সেনা কর্মকর্তার বিরুদ্ধে দুদকের অনুসন্ধানের দাবি করা হয়েছিল— যা ‘সম্পূর্ণ মনগড়া, বানোয়াট ও ভিত্তিহীন’ বলে জানিয়েছে বিজিবি।

প্রকাশিত সংবাদের বিষয়ে বিজিবির পক্ষ থেকে ব্যাখ্যা দিয়ে শনিবার (২৫ অক্টোবর) দিবাগত রাতে বিজিবির ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দেওয়া হয়। সেখানে বলা হয়েছে, একটি অনলাইন পোর্টালে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ‘বিজিবি ডিজিসহ নয় সেনা কর্মকর্তার বিষয়ে গোপন অনুসন্ধান করছে দুদকের গোয়েন্দা ইউনিট’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়েছে, যাতে বিজিবির বর্তমান ডিজি সম্মন্ধে সম্পূর্ণভাবে মনগড়া, বানোয়াট ও ভিত্তিহীন তথ্য উল্লেখ করা হয়েছে।

উক্ত প্রকাশনার ভিত্তিতে দুদকের সঙ্গে প্রাথমিকভাবে যোগাযোগ করা হয়েছে। বিজিবি জানতে পেরেছে যে, বিজিবির বর্তমান মহাপরিচালক সমন্ধে এ ধরনের কোনো তদন্ত চলছে না। তাছাড়া অন্যান্য যে অভিযোগ উল্লেখ করা হয়েছে তা কোনো ব্যক্তি কর্তৃক অন্যায় আবেদনের প্রেক্ষিতে সাড়া না পেয়ে কিংবা উদ্দেশ্যপ্রণোদিতভাবে সম্পূর্ণ মনগড়া, বানোয়াট ও ভিত্তিহীন অপচেষ্টা চালানো হচ্ছে। বর্তমান ডিজি ব্যক্তিগত জীবনে অত্যন্ত সৎ এবং কোনো অন্যায়কে প্রশ্রয় দেন না। সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে জড়িয়ে এসব কথা বলা হচ্ছে বলে স্পষ্টতই প্রতীয়মান।

এতে আরও বলা হয়েছে, বিজিবি দৃঢ়ভাবে বিশ্বাস করে যে, এই ধরনের অসত্য ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করে জনমনে বিভ্রান্তি সৃষ্টির পাশাপাশি বিজিবির মতো স্বনামধন্য বাহিনীর ভাবমূর্তি নষ্টের অপচেষ্টা করা হচ্ছে। ভবিষ্যতে দায়িত্বশীল সাংবাদিকতার জন্য অনুরোধ জানানোর পাশাপাশি জাতীয় স্বার্থের পরিপন্থী এ ধরনের তথ্যবিকৃতি থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী

ডিজিকে নিয়ে দুদকে তদন্ত চলছে কিনা স্পষ্ট করল বিজিবি

আপডেট সময় ১১:১৭:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫