ঢাকা ০৩:২১ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংসদের চেয়ে রাজপথকে প্রাধান্য গণতন্ত্রের জন্য শুভ নয়: তথ্যমন্ত্রী ১০ লাখ টাকায় করলেন কিডনি বিক্রির চুক্তি, পেলেন ৫০ হাজার দুই মেট্রো স্টেশনে বোমা আতঙ্ক, বস্তায় পাওয়া গেল জর্দার কৌটা-পান টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক সঞ্জয় কুমার মহন্তের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ মুক্তিযুদ্ধের সম্মুখ সমরের স্থান সংরক্ষণ করা হবে: প্রতিমন্ত্রী ইশরাক হামলা ঠেকাতে ব্যর্থতা: মৃত্যুদণ্ড শ্রীলঙ্কার সাবেক পুলিশপ্রধানের গ্যাসের দাম বাড়ালে আমরা পেট্রোবাংলা ঘেরাও করব: নাহিদ ইসলাম ‘বিশ্বকাপ ট্রফি’ বিক্রি করতে বাধ্য হলেন ফরাসি তারকা র‌্যাব-১ সদর দপ্তরের ‘আয়না ঘর’ পরিদর্শন করলেন ট্রাইব্যুনালের বিচারকরা মুকসুদপুর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী ব্যাপক উৎসাহ উদ্দীপনা মধ্য দিয়া উদযাপন

মনি হায়দারের ‘মোকাম সদরঘাট’ নিয়ে বুকটক

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় ০৪:৪৬:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
  • ৬৮২ বার পড়া হয়েছে

কথাসাহিত্যিক মনি হায়দার রচিত উপন্যাস ‘মোকাম সদরঘাট’ নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ অক্টোবর ২০২৫) বিকাল পাঁচটায় প্রকাশনা প্রতিষ্ঠান বেঙ্গলবুকসের উদ্যোগে রাজধানীর পুরানা পল্টনের জামান টাওয়ারে এ আলোচনার আয়োজন করা হয়।

আলোচনায় অংশ নিয়ে গবেষক ও প্রাবন্ধিক ফাল্গুনী তানিয়া বলেন, বইটি আমি খুব মনোযোগ দিয়ে পড়েছি। বড় প্রেক্ষাপটের দীর্ঘ উপন্যাস লেখকের শক্তিমত্তা যেমন প্রকাশ করেছে, তৈরি করেছে নতুন আরও প্রত্যাশা। তার কাছে এমন দীর্ঘ আর শক্তিশালী লেখা পাঠক হিসেবে আমরা আরও চাই। সত্যিকার অর্থে বইয়ের পাঠ এবং দর্শন দুটোই আমাকে আনন্দ দিয়েছে।

আলোচক সোহানুজ্জামান বলেন, বইটির পরতে পরতে লেগে আছে এমন সব অভিজ্ঞতা যা আমরা সবসময় দেখি। কিন্তু দেখেও যেন দেখি না। সেইসব অভিজ্ঞতা অম্লমধুর রস মিশিয়ে লেখক প্রকাশ করেছেন। যা পাঠককে মোহিত করে, আনন্দিত করে, সংগ্রামের শক্তি যোগায়। লেখকের কাছে এই উপন্যাসের পর প্রত্যাশার পারদ আরও বহুগুণ বেড়ে গেছে। কামনা করি তার এই বিজয়যাত্রা অব্যাহত থাকুক।

কথাসাহিত্যিক মনি হায়দার বলেন, আবির হাসান আর তারিন আখতারের পথ এসে মিলিত হয়েছে ঢাকার সদরঘাটে, অজস্র যাত্রীদের পায়ের চিহ্ন ধরে হাঁটতে হাঁটতে। প্রতিদিনের হাজার হাজার মানুষের পদযাত্রায় সামিল হয়েছে শিমুল আহসান আর মিলি মাহজাবীন সেই মোকাম সদরঘাট-এ। সঙ্গে সংগ্রামমুখর অজস্র চরিত্র-সবাই ছুটছে জীবনের সন্ধানে, প্রতিষ্ঠার সোপানে ক্ষতবিক্ষত পা রাখতে। নদীপথের জীবন ও জীবিকা, যাত্রী ও লঞ্চ সম্পর্কে বাংলা ভাষায় এক অনবদ্য উপন্যাস ‘মোকাম সদরঘাট’। এছাড়া বইটি নান্দনিকরূপে পাঠকের হাতে তুলে দেওয়ার জন্য বেঙ্গলবুকসের মহাব্যবস্থাপক ও প্রকল্প পরিচালক আজহার ফরহাদকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ জানাতে চাই বেঙ্গলবুকস টিমকে, তাদের প্রত্যেকের শ্রমের ছোঁয়া লেগে আছে আমার উপন্যাস ‘মোকাম সদরঘাট’-এর প্রতিটি পৃষ্ঠায়।

সভায় আলোচক হিসেবে আরও উপস্থিত ছিলেন নাট্যব্যক্তিত্ব, লেখক ও অনুবাদক খায়রুল আলম সবুজ, রফিকুর রশীদ, ড. তপন বাগচী, সরকার আব্দুল মান্নান, ফয়সাল আহমেদ, আশফাকুজ্জামান, আঁখি সিদ্দিকা প্রমুখ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংসদের চেয়ে রাজপথকে প্রাধান্য গণতন্ত্রের জন্য শুভ নয়: তথ্যমন্ত্রী

মনি হায়দারের ‘মোকাম সদরঘাট’ নিয়ে বুকটক

আপডেট সময় ০৪:৪৬:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫