ঢাকা ১১:৩৬ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী অনেককেই এখন চেনেন না ইলিয়াস কাঞ্চন, মনেও রাখতে পারেন না কেউ যদি আমাকে গালি দেয় তাহলে আমার গুনাহ মাফ হবে: জামায়াত আমির  তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে : তথ্যপ্রযুক্তিমন্ত্রী মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: ডা. জুবাইদা রহমান পে-স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর ‘সাংবাদিকের লেখায় কিছু যায় আসে না!’ বোরহানউদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সে বেতন-টিএ-ডিএ নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি শরীয়তপুরে কু’প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে চুরির অপবাদে নি’র্যা’তন, গ্রে’প্তার ২ কুমিল্লায় মোহনা টেলিভিশন অফিসে লুট: দুই আসামি গ্রেপ্তার সোনামসজিদ বন্দরে অবকাঠামো সংকট ব্যবসায়ীদের ক্ষতি, সরকারের দৃষ্টি কামনা” আব্দুল ওয়াহেদর

১১০ কোটি টাকা বৈধ করতে গিয়ে দুদকের জালে সাভারের সাবেক চেয়ারম্যান রাজীব

প্রায় ১১০ কোটি টাকা বৈধ করতে গিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) জালে ফেঁসেছেন সাভার উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব। এমন অভিযোগে মানিলন্ডারিং আইনে মামলার পাশাপাশি প্রায় সাড়ে ৪ কোটি টাকার অবৈধ সম্পদেরও মামলা হয়েছে তার বিরুদ্ধে।
বুধবার (২২ অক্টোবর) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির সহকারী পরিচালক ওয়াহিদ মঞ্জুর সোহাগ বাদী হয়ে মামলা দু’টি দায়ের করেন। সংস্থাটির জনসংযোগ দপ্তর বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রথম মামলায় সাভার উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন দুর্নীতির মাধ্যমে ৪ কোটি ৪৯ লাখ ৩০ হাজার ৭৯৪ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এজাহারে তার নামে স্থাবর ও অস্থাবর সম্পদসহ ৬ কোটি ৭৭ লাখ ৪৪ হাজার ৪২৫ টাকার হিসাব পাওয়া যায়, যার মধ্যে বৈধ আয় পাওয়া যায় মাত্র ২ কোটি ২৮ লাখ ১৩ হাজার ৬৩১ টাকার। বাকি সম্পদ জ্ঞাত আয় বহির্ভূত বলে দুদকের অনুসন্ধানে প্রমাণ মিলেছে।

দ্বিতীয় মামলায় সাভার উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব ও তার সহযোগী মো. জাকির হোসেনের বিরুদ্ধে মানিলন্ডারিং আইনে অভিযোগ আনা হয়েছে। ওই মামলার এজাহার সূত্রে জানা যায়, মঞ্জুরুল আলম রাজীব নামমাত্র রাজ রিয়েল এস্টেট, রাজ কনস্ট্রাকশন ও রাজ লেদার লিমিটেডের ব্যাংক হিসাবে মোট ১০৯ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ১০৯ টাকা টাকা লেনদেন করে বৈধ করার চেষ্টা করেছেন আসামিরা। তাদের বিরুদ্ধে মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় শাস্তিযোগ্য অপরাধে মামলা রুজু করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী

১১০ কোটি টাকা বৈধ করতে গিয়ে দুদকের জালে সাভারের সাবেক চেয়ারম্যান রাজীব

আপডেট সময় ০৬:৪৪:৩৮ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫