ঢাকা ১১:০৮ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে ২৬৪-এর নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী অনেককেই এখন চেনেন না ইলিয়াস কাঞ্চন, মনেও রাখতে পারেন না কেউ যদি আমাকে গালি দেয় তাহলে আমার গুনাহ মাফ হবে: জামায়াত আমির  তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে : তথ্যপ্রযুক্তিমন্ত্রী মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: ডা. জুবাইদা রহমান পে-স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর ‘সাংবাদিকের লেখায় কিছু যায় আসে না!’ বোরহানউদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সে বেতন-টিএ-ডিএ নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি শরীয়তপুরে কু’প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে চুরির অপবাদে নি’র্যা’তন, গ্রে’প্তার ২ কুমিল্লায় মোহনা টেলিভিশন অফিসে লুট: দুই আসামি গ্রেপ্তার

অভিযুক্ত সেনাসদস্যদের বিচার নিয়ে যা বললেন আমান আযমী

জামায়াতে ইসলামীর সাবেক আমির অধ্যাপক গোলাম আযমের ছেলে ও সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা আবদুল্লাহিল আমান আযমী বলেছেন, আমি প্রতিহিংসাপরায়ণ হয়ে মামলা করিনি। আমি মামলা করেছি মূলত দেশবাসীকে একটা ম্যাসেজ দিতে চাই, যারা ভবিষ্যতে রাষ্ট্রপ্রধান সরকার প্রধান হবে এবং বিভিন্ন বাহিনীর প্রধান হবে; তাদের কাছে আমি ম্যাসেজ দিতে চাই যে অন্যায় করে, জুলুম করে, মানুষের অধিকার লঙ্ঘন করে, কেউ পার পেতে পারে না। সকল অপরাধীকে বিচার পেতে হবে। তাদের ওপর জুলুম হোক, অন্যায়-অবিচার হোক এটা আমি চাই না। আমি চাই তারা সুবিচার পাক। তাদের যা বলার সেটা বলার সুযোগ পাক। আদালত তাদের সমস্ত বক্তব্য শুনে যেন সুবিচার করেন, সেটাই আমি চাই। যে যতটুকু করেছে সে যেন ততটুকু তার পাওনা পেয়ে যায়।

মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক-বর্তমান ২৫ সেনা কর্মকর্তার মধ্যে ১৫ সেনা কর্মকর্তাকে তিন অভিযোগে গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এরপর ট্রাইব্যুনালের সামনে উপস্থিত সাংবাদিকদের এক প্রতিক্রিয়ায় বুধবার (২২ অক্টোবর) সকালে আজমী এসব কথা বলেন।

আবদুল্লাহিল আমান আযমী আরও বলেন, আমি দ্বিতীয়ত আরেকটা কথা বলতে চাই, সেনাবাহিনীর যে ২৫ জন অপরাধীর বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হয়েছে, তাদের কিন্তু সেনাবাহিনীর অভ্যন্তরে থেকে অপরাধ করার কারণে ওয়ারেন্ট ইস্যু করা হয়নি। তারা সেনাপ্রধানের নিয়ন্ত্রণের বাইরে এসে এগুলো করেছে।

তিনি বলেন, অভিযুক্ত সেনা কর্মকর্তারা বাহিনীর বাইরে র‌্যাবে যুক্ত হয়ে এসব অপকর্ম করেছেন। তবে তাদের সংখ্যা শতাংশেরও কম। তাই তাদের অপকর্মের দায়ভার পুরো সেনবাহিনীকে দেওয়া যাবে না। শুধু অপরাধে জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার চাই।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে ২৬৪-এর নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা

অভিযুক্ত সেনাসদস্যদের বিচার নিয়ে যা বললেন আমান আযমী

আপডেট সময় ০৪:২৮:৪৩ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫