ঢাকা ০৯:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬ তামিলনাড়ুতে সরকারি চাকরিজীবী বাবারা পাবেন ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ‘বিলিওনেরা’খ্যাত ওটিলিয়াকে দেখতে টিকিটের দাম ১৫ হাজার টাকা! রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় সংলাপের দাবি সাখাওয়াতের চুনারুঘাটে মাদকসেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির পরও রাজউকের প্রধান প্রকৌশলী পদে বহাল আমিনুর রহমান সুমন আইসিবি কর্মকর্তা সমিতির ২০তম কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর ব্রাহ্মণপাড়ায় ডাইনিং টেবিলের নিচে ১৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪ শেখ হাসিনার দেশে ফেরার পাঁয়তারা সফল হবে না: চাঁপাইনবাবগঞ্জে বুলবুল

নোয়াখালীতে হামলার প্রতিবাদে চট্টগ্রাম মহানগর ছাত্রশিবিরের বিক্ষোভ

নোয়াখালীর কাশেম বাজার জামে মসজিদে ছাত্রশিবিরের কুরআন প্রশিক্ষণ প্রোগ্রামে ছাত্রদল- যুবদলের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর শাখা।

সোমবার (২০ অক্টোবর) বিকেলে নগরের মুরাদপুর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি দুই নম্বর গেটে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
ছাত্রশিবির মহানগর উত্তরের সেক্রেটারি মুমিনুল হকের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, চট্টগ্রাম মহানগর উত্তরের সভাপতি তানজির হোসেন জুয়েল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ আলী ও চট্টগ্রাম মহানগর দক্ষিণের সেক্রেটারি মাইমুনুল ইসলাম মামুন।

এ সময় তানজির হোসেন জুয়েল বলেন, কুরআনের ওপর হামলা আজকে নতুন নয় বরং যুগে যুগে ইসলাম বিরোধী শক্তি কুরআনের প্রোগ্রামে হামলা চালিয়ে এসেছে। আমরা দেখেছি আওয়ামী সন্ত্রাসীরা ইতোপূর্বে রমজানে কুরআন তালিম, ইফতার প্রোগ্রামে হামলা করতো এখন নব্য ফ্যাসিবাদিরা তাদের পথই অনুসরণ করছে।

তিনি আরও হুঁশিয়ার করে বলেন, মসজিদ কারো বাপের সম্পত্তি নয়, মসজিদে কুরআনের আলোচনা হবে, হাদিসের আলোচনা হবে যেই বাঁধা দিবে তাদেরকে উচিত জবাব দেওয়া হবে। একজন মুসলমান হিসেবে এটি আমাদের সকলের দায়িত্ব।

বক্তব্যে মোহাম্মদ আলী বলেন, ছাত্রদল- বিএনপির সন্ত্রাসীরা নোয়াখালীতে পবিত্র কুরআন তালিমে হামলা করে আমাদের ভাইদের রক্তাক্ত করেছে। তারা গ্রামে গঞ্জে আমাদের মা বোনদের প্রোগ্রামেও ন্যাক্কারজনক হামলা চালিয়েছে। এসব কর্মকাণ্ডের জন্য ছাত্র সমাজ আপনাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে যার ফলস্বরুপ ডাকসু,জাকসু, চাকসু ও রাকসুতে আপনাদের শোচনীয় পরাজয় হয়েছে। সন্ত্রাস যে মোড়কেই আসুক আমরা প্রতিহত করবো। ইনসাফ প্রতিষ্ঠার সব সংগ্রামে আমরা ঐক্যবদ্ধ থাকবো।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬

নোয়াখালীতে হামলার প্রতিবাদে চট্টগ্রাম মহানগর ছাত্রশিবিরের বিক্ষোভ

আপডেট সময় ০৭:৪৪:৩৪ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫