ঢাকা ০৯:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬ তামিলনাড়ুতে সরকারি চাকরিজীবী বাবারা পাবেন ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ‘বিলিওনেরা’খ্যাত ওটিলিয়াকে দেখতে টিকিটের দাম ১৫ হাজার টাকা! রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় সংলাপের দাবি সাখাওয়াতের চুনারুঘাটে মাদকসেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির পরও রাজউকের প্রধান প্রকৌশলী পদে বহাল আমিনুর রহমান সুমন আইসিবি কর্মকর্তা সমিতির ২০তম কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর ব্রাহ্মণপাড়ায় ডাইনিং টেবিলের নিচে ১৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪ শেখ হাসিনার দেশে ফেরার পাঁয়তারা সফল হবে না: চাঁপাইনবাবগঞ্জে বুলবুল

সাবেক চিফ হুইপ হাসানাত আব্দুল্লাহর বিরুদ্ধে দুর্নীতির মামলা

সাড়ে ১৯ কোটি টাকার অবৈধ সম্পদ ও ৮০ কোটি টাকার সন্দেভাজন জমা হওয়ার অভিযোগে জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ ও বরিশাল-১ আসনের সাবেক এমপি আবুল হাসানাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (১৯ অক্টোবর) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির উপপরিচালক এস এম রাশেদুর রেজা বাদী হয়ে এজাহারটি দায়ের করেন।

এজাহার সূত্রে জানা যায়, আসামি আবুল হাসানাত আব্দুল্লাহ সংসদ সদস্য পদে দায়িত্ব পালনকালীন সময়ে অসৎ উদ্দেশ্যে ও অসাধু উপায়ে জ্ঞাত আয়বহির্ভূত প্রায় ১৯ কোটি ৭১ লাখ ৮৩ হাজার ৭৫৯ টাকা মূল্যের সম্পদ অর্জন করে ভোগদখলে রেখেছেন। এছাড়া তিনি নিজের ও বিভিন্ন প্রতিষ্ঠানের নামে পরিচালিত ব্যাংক হিসাবে সন্দেহভাজনভাবে প্রায় ৮০ কোটি ৪৯ লাখ ১৭ হাজার ৩২৭ টাকা ৮৫ পয়সা জমা হওয়ার প্রমাণ মিলেছে। যা তার বৈধ আয়ের উৎসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে দুদকের অনুসন্ধানে উঠে এসেছে।

দুদক বলছে, আবুল হাসানাত আব্দুল্লাহর নামে ১০ কোটি ২৩ লাখ ৬৩ হাজার ৭০৫ টাকার স্থাবর সম্পদ এবং ৩৯ কোটি ৩৪ লাখ ১৩ হাজার ৮৫০ টাকার অস্থাবর সম্পদ পাওয়া যায়। পারিবারিক ব্যয়সহ মোট ব্যয় দাঁড়ায় প্রায় ৫৭ কোটি ১৪ লাখ ৯৯ হাজার ৪১৭ টাকা। যার মধ্যে বৈধ আয় পাওয়া যায় ৩৭ কোটি ৪৩ লাখ ১৫ হাজার ৬৫৮ টাকা। জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের পরিমাণ দাঁড়ায় প্রায় ১৯ কোটি ৭১ লাখ ৮৩ হাজার ৭৫৯ টাকা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬

সাবেক চিফ হুইপ হাসানাত আব্দুল্লাহর বিরুদ্ধে দুর্নীতির মামলা

আপডেট সময় ০৫:৫৭:২৬ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫