ঢাকা ১০:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬ তামিলনাড়ুতে সরকারি চাকরিজীবী বাবারা পাবেন ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ‘বিলিওনেরা’খ্যাত ওটিলিয়াকে দেখতে টিকিটের দাম ১৫ হাজার টাকা! রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় সংলাপের দাবি সাখাওয়াতের চুনারুঘাটে মাদকসেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির পরও রাজউকের প্রধান প্রকৌশলী পদে বহাল আমিনুর রহমান সুমন আইসিবি কর্মকর্তা সমিতির ২০তম কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর ব্রাহ্মণপাড়ায় ডাইনিং টেবিলের নিচে ১৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪ শেখ হাসিনার দেশে ফেরার পাঁয়তারা সফল হবে না: চাঁপাইনবাবগঞ্জে বুলবুল

কার্গো ভিলেজ থেকে এখনো ধোঁয়া উড়ছে, চলছে উদ্ধারকাজ

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ কমপ্লেক্স ভবনের আগুন নিভলেও এখনো ধোঁয়া উড়তে দেখা যাচ্ছে। রবিবার সকালে সেখানে ফায়ার সার্ভিস দুই পাশ থেকে পানি দিচ্ছে। এদিন বিমানবন্দরের সামনে মানুষের ভিড় দেখা গেছে। বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা লিমা খানম সকালে গণমাধ্যমকে বলেন, এখনো উদ্ধারকাজ চলছে।
গতকাল দুপুর সোয়া ২টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর গেটের কার্গো ভিলেজ এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। আগুন ছড়িয়ে পড়লে বিকেল সাড়ে ৩টা থেকে ফ্লাইট স্থগিত করা হয়, যা রাত ৯টা থেকে আবার চালু হয়।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, রাত ৯টার পর দুবাই থেকে আসা একটি ফ্লাইট শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেছে।
আগুন লাগার কারণ অনুসন্ধান, ক্ষয়ক্ষতি নিরূপণ ও দায়ীদের চিহ্নিত করে সুপারিশ প্রদান করতে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাঁচ সদস্যের আরেকটি তদন্ত কমিটি গঠন করেছে এনবিআর। এদিকে ক্ষয়ক্ষতি নিরূপণে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। এর পেছনে নাশকতা থাকলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬

কার্গো ভিলেজ থেকে এখনো ধোঁয়া উড়ছে, চলছে উদ্ধারকাজ

আপডেট সময় ১২:০৫:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫