ঢাকা ০৬:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ বরগুনার আমতলীতে বস্তাবন্দি মরদেহ সনাক্ত, স্কুলছাত্র হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন ​ব্রাহ্মণপাড়ায় ১০ কেজি গাঁজাসহ কারবারি গ্রেপ্তার ইউজিসির ৪ সদস্য ও সচিব এর সাথে পবিপ্রবির ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারার এর সৌজন্য সাক্ষাৎ ভালোবাসার সম্পর্কের পর বিয়ে, অনাগত সন্তানের বাবা কারাগারে-পরিবার ও স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন স্বাস্থ্যমন্ত্রীকে ম্যানেজ করে আবারও মাঠে মিঠু সিন্ডিকেট! কাজী জেসিনের নিয়োগে আইনি জটিলতা, সংশোধন করবে সরকার মাসিক বেতন ১০ হাজার, ৪ কোটির প্রাসাদে বসবাস কর্মচারীর! হত্যা মামলার আসামি ও সাময়িক বরখাস্ত মহিউদ্দীন ববি সংলগ্ন দপদপিয়া ব্রিজে বাস-মাহিন্দ্র সংঘর্ষে প্রাণহানি ১, আহত ৪

চমেকে ছাত্রলীগের হামলায় নিহত ডা. মিজানের স্মরণসভা

চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) নিহত শিক্ষার্থী ডা. মিজানুর রহমানের ৩২তম শাহাদৎবার্ষিকী উপলক্ষ্যে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ অক্টোবর) চমেক কনফারেন্স হলে অনুষ্ঠানের আয়োজন করে শহীদ ডা. মিজান স্মৃতি ফাউন্ডেশন। এসময় বক্তারা বলেন, তৎকালীন প্রশাসনের প্রত্যক্ষ ছায়ায় চাপা পড়ে যায় ন্যায়বিচার। এর দায় আজও ইতিহাস বহন করছে। ১৯৯৩ সালের ১৮ অক্টোবর ছাত্রলীগের তৎকালীন চমেক ছাত্র সংসদের ভিপি ও জিএসের নেতৃত্বে সংঘটিত এই হত্যাকাণ্ডের ন্যায়বিচার হয়নি। বরং খুনিরা আজও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। আওয়ামী লীগ সরকারের আমলে মামলার আসামিরা বেকসুর খালাস পেয়েছে।

বক্তারা ডা. মিজান হত্যা মামলা পুনরায় তদন্ত ও পুনরুজ্জীবিত করার দাবি জানান। তারা বলেন, যদি ডা. মিজান হত্যার বিচার সময়মতো হতো, তাহলে আজ আরও অনেক তরুণ প্রাণ বেঁচে থাকত। চমেকের হলগুলো রক্তে রঞ্জিত হতো না।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদ ডা. মিজান ফাউন্ডেশনের সভাপতি ও চমেক হাসপাতালের সার্জারি বিভাগের অধ্যাপক ডা. মো. সেলিম। প্রধান অতিথি ছিলেন বি এম এ চট্টগ্রাম শাখার প্রাক্তন কোষাধ্যক্ষ ও চট্টগ্রাম মেডিকেল ইউনিভার্সিটির সিন্ডিকেট সদস্য ডা. এ কে এম ফজলুল হক। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. জসিম উদ্দীন, হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. তসলিম উদ্দিন, কার্ডিওলজির কনসালটেন্ট ডা. ইফতেখারুল ইসলাম, বিশিষ্ট সার্জন ডা. মো. আবু নাসের, অর্থোপেডিক সার্জন ডা. এটিএম রেজাউল করিম ও শহীদ ডা. মিজান স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ মাহমুদুর রহমান।

বক্তারা হত্যাকাণ্ডে জড়িত আসামিদের পুনরায় আইনের আওতায় আনার আহ্বান জানান। একই সঙ্গে ক্যাম্পাসে ভবিষ্যতে যেন এ ধরনের সহিংসতা আর না ঘটে, সে বিষয়ে শিক্ষক-শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা। অনুষ্ঠানের শেষ পর্বে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

চমেকে ছাত্রলীগের হামলায় নিহত ডা. মিজানের স্মরণসভা

আপডেট সময় ০৬:৪৮:১৫ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫