ঢাকা ০৬:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ বরগুনার আমতলীতে বস্তাবন্দি মরদেহ সনাক্ত, স্কুলছাত্র হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন ​ব্রাহ্মণপাড়ায় ১০ কেজি গাঁজাসহ কারবারি গ্রেপ্তার ইউজিসির ৪ সদস্য ও সচিব এর সাথে পবিপ্রবির ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারার এর সৌজন্য সাক্ষাৎ ভালোবাসার সম্পর্কের পর বিয়ে, অনাগত সন্তানের বাবা কারাগারে-পরিবার ও স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন স্বাস্থ্যমন্ত্রীকে ম্যানেজ করে আবারও মাঠে মিঠু সিন্ডিকেট! কাজী জেসিনের নিয়োগে আইনি জটিলতা, সংশোধন করবে সরকার মাসিক বেতন ১০ হাজার, ৪ কোটির প্রাসাদে বসবাস কর্মচারীর! হত্যা মামলার আসামি ও সাময়িক বরখাস্ত মহিউদ্দীন ববি সংলগ্ন দপদপিয়া ব্রিজে বাস-মাহিন্দ্র সংঘর্ষে প্রাণহানি ১, আহত ৪

বাংলাদেশে অগ্নিদুর্ঘটনা নিয়ন্ত্রণে সহায়তা করতে চায় ইতালি

বাংলাদেশ ও ইতালির স্বরাষ্ট্রমন্ত্রীর মধ্যে ইতালির রোমে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় অগ্নিদুর্ঘটনায় তদন্ত সক্ষমতা বাড়ানো, প্রযুক্তিগত সহায়তা, অগ্নিদুর্ঘটনা নিয়ন্ত্রণে প্রশিক্ষণ, অনিয়মিত অভিবাসন এবং মানব পাচার নিয়ে আলোচনা হয়।

শনিবার (১৮ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের পক্ষে স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) এবং ইতালির পক্ষে সে দেশের ইন্টেরিয়র মিনিস্টার মাতিও পিয়ানতিদোসি নেতৃত্ব দেন।

ইতালির স্বরাষ্ট্রমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে অনিয়মিত অভিবাসন, মানবপাচার, অর্থ পাচার ও আর্থিক অপরাধ প্রতিরোধ এবং অগ্নিদুর্ঘটনায় তদন্ত সক্ষমতা বাড়ানোসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হয়। বৈঠকে উভয় দেশ অভিবাসন ব্যবস্থাপনা ও পাচার রোধে যৌথ নিরাপত্তা সংলাপ, গোয়েন্দা তথ্য বিনিময় এবং আইন প্রয়োগকারী সংস্থার যৌথ অভিযান পরিচালনার বিষয়ে সম্মত হয়। এ ছাড়া মানবপাচার মোকাবেলায় যৌথ টাস্ক-ফোর্স গঠন, ভুক্তভোগীদের পুনর্বাসন এবং বৈধ অভিবাসনের সুযোগ সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়।

বৈঠকে আর্থিক অপরাধ প্রতিরোধে পারস্পরিক আইনি সহায়তা চুক্তি ও প্রত্যর্পণ চুক্তি স্বাক্ষরের প্রস্তাব করা হয়। পাশাপাশি ফরেনসিক তদন্ত ও সম্পদ পুনরুদ্ধারে সক্ষমতা বাড়ানোর উদ্যোগের বিষয়ে আলোচনা হয়। বাংলাদেশের অগ্নিদুর্ঘটনায় তদন্ত সক্ষমতা বাড়াতে প্রযুক্তিগত সহায়তা ও প্রশিক্ষণ দেওয়ার আশ্বাস দেয় ইতালি।
বৈঠকে উভয় দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ভবিষ্যৎ সহযোগিতা ও অংশীদারির একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

বাংলাদেশে অগ্নিদুর্ঘটনা নিয়ন্ত্রণে সহায়তা করতে চায় ইতালি

আপডেট সময় ০৬:২১:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫