ঢাকা ০৭:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ বরগুনার আমতলীতে বস্তাবন্দি মরদেহ সনাক্ত, স্কুলছাত্র হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন ​ব্রাহ্মণপাড়ায় ১০ কেজি গাঁজাসহ কারবারি গ্রেপ্তার ইউজিসির ৪ সদস্য ও সচিব এর সাথে পবিপ্রবির ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারার এর সৌজন্য সাক্ষাৎ ভালোবাসার সম্পর্কের পর বিয়ে, অনাগত সন্তানের বাবা কারাগারে-পরিবার ও স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন স্বাস্থ্যমন্ত্রীকে ম্যানেজ করে আবারও মাঠে মিঠু সিন্ডিকেট! কাজী জেসিনের নিয়োগে আইনি জটিলতা, সংশোধন করবে সরকার মাসিক বেতন ১০ হাজার, ৪ কোটির প্রাসাদে বসবাস কর্মচারীর! হত্যা মামলার আসামি ও সাময়িক বরখাস্ত মহিউদ্দীন ববি সংলগ্ন দপদপিয়া ব্রিজে বাস-মাহিন্দ্র সংঘর্ষে প্রাণহানি ১, আহত ৪
শাহজালালের কার্গো ভিলেজে আগুন

সরানো হচ্ছে উড্ডয়নের অপেক্ষায় থাকা বিমানগুলোসরানো হচ্ছে উড্ডয়নের অপেক্ষায় থাকা বিমানগুলো

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় সম্ভাব্য ক্ষতি এড়াতে হ্যাঙ্গারে থাকা বিমানগুলো সরিয়ে নেওয়া হচ্ছে। দেখা গেছে, বিমানগুলো টেনে আগুনের উৎস থেকে দূরে সরিয়ে নেওয়ার কাজ চলছে। শনিবার (১৮ অক্টোবর) দুপুর ২টা ১৫ মিনিটের দিকে এ আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট কাজ করছে। আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় রাজধানীর বিভিন্ন ফায়ার স্টেশন থেকে আরও ১৬টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পরপরই এলাকায় ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। তাৎক্ষণিকভাবে বাংলাদেশ সিভিল এভিয়েশন অথরিটি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, এবং বাংলাদেশ বিমান বাহিনীর দুটি ফায়ার ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে পর্যায়ক্রমে আরও ইউনিট যুক্ত হয়। ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, আগুনের উৎস শনাক্তে কাজ চলছে এবং আশপাশের এলাকা নিরাপত্তাবেষ্টনীতে নেওয়া হয়েছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে বিমানবন্দরের কার্যক্রম যাতে ব্যাহত না হয়, সেজন্য বিমান কর্তৃপক্ষ বিকল্প ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছেন বিমানবন্দরের এক কর্মকর্তা। তিনি জানান, আগুন মূলত কার্গো ভিলেজ এলাকায়, যাত্রী টার্মিনালে এর প্রভাব পড়েনি। তবে বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

শাহজালালের কার্গো ভিলেজে আগুন

সরানো হচ্ছে উড্ডয়নের অপেক্ষায় থাকা বিমানগুলোসরানো হচ্ছে উড্ডয়নের অপেক্ষায় থাকা বিমানগুলো

আপডেট সময় ০৪:১৬:০৭ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫