ঢাকা ০৫:৪১ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শাহজালাল বিমানবন্দরে পৌনে ৪ কোটি টাকার সোনা ফেলে পালালেন চালক শিবগঞ্জে এসএসসিতে উত্তীর্ণ না হওয়ায় শিক্ষার্থীর মৃত্যু সালমান শাহকে হত্যায় ডনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তি বরগুনার বেতাগী গার্লস স্কুলে ‘ল্যাংগুয়েজ অ্যান্ড ডিবেট ক্লাব’ উদ্বোধন করলেন জেলা প্রশাসক জুলাইয়ে হামলার সংবাদ প্রচার করা টিভি বন্ধে আরাফাতকে নির্দেশ দেন ওবায়দুল কাদের ওখানে মধু আছে, চুষলেই জিহ্বায় মজা লাগে: জামায়াত আমির সব ধ্বংস করে গেছে ফ্যাসিবাদী সরকার, এখন পুনর্গঠনের পালা: প্রধানমন্ত্রী শিশুশ্রম, বাল্যবিবাহ ও ড্রপআউটমুক্ত রামপাল গঠনে সাংবাদিকদের অঙ্গীকারনামা স্বাক্ষর বড়লেখা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মুকসুদপুরে ৯২টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ধ্বংস
সোহরাওয়ার্দী হাসপাতাল

চিকিৎসকের বিরুদ্ধে নার্সকে মারধরের অভিযোগ, সকাল থেকে কর্মবিরতি

শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে একজন চিকিৎসকের বিরুদ্ধে নার্সকে মারধরের অভিযোগ এনে কর্মবিরতি পালন করছেন নার্সরা। এ ঘটনায় হাসপাতালটিতে চিকিৎসা নিতে আসা রোগীরা স্বাস্থ্যসেবায় গুরুতর অসুবিধার সম্মুখীন হচ্ছেন।
আজ (বৃহস্পতিবার) সকাল ৮টা থেকে নার্সরা সব ধরনের সেবা বন্ধ রেখেছেন। এই রিপোর্ট লেখা পর্যন্ত নার্সদের কর্মবিরতি চলছে বলে জানা গেছে।
নার্সরা জানিয়েছেন, বুধবার বিকেলের শিফটে কামরুল হাসান নামের একজন নার্সের সঙ্গে কথা কাটাকাটি হয় সৈকত তাওহিদ নামে একজন চিকিৎসকের। এ সময় সৈকত তাওহিদ আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে কামরুলকে মারধর করেন। মারধরে আহত কামরুল হাসানকে হাসপাতালেই ভর্তি করা হয়। জানা গেছে, সৈকত তাওহিদ এই মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের সভাপতি।

কর্মবিরতি চলাকালীন হাসপাতালের পরিচালকের কার্যালয়ের সামনে নার্সরা ঘটনার প্রতিবাদ জানিয়ে স্লোগান দিয়েছেন। সিনিয়র স্টাফ নার্স নাজমা আকতার বলেন, “আমাদের সহকর্মীকে যে নির্যাতন করা হয়েছে, তার বিচার চাই। যারা এ ঘটনায় জড়িত তাদের শাস্তি হওয়া দরকার।” তিনি বলেন, “আমরা প্রতিদিন মানুষের জীবন বাঁচাতে কাজ করি। অথচ আমাদের সহকর্মীর সঙ্গে এমন আচরণ করা একেবারেই অপ্রত্যাশিত। আমরা চাই প্রশাসন অবিলম্বে ব্যবস্থা নিক।”

নাম প্রকাশে অনিচ্ছুক আন্দোলনকারী আরেক নার্স বলেন, “এ ধরনের আক্রমণ আমাদের সবার জন্য হুমকি। নার্সদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে আমরা সেবা দিতে পারবো না। এ ধরনের ঘটনা আমাদের মধ্যে ভয় এবং অসুরক্ষার বোধ তৈরি করছে। যদি প্রশাসন সতর্ক না হয়, তাহলে রোগীদের সেবার মানও প্রভাবিত হবে।” হাসপাতালের পরিচালক ডা. শিহাব উদ্দিনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও তিনি সাড়া দেননি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শাহজালাল বিমানবন্দরে পৌনে ৪ কোটি টাকার সোনা ফেলে পালালেন চালক

সোহরাওয়ার্দী হাসপাতাল

চিকিৎসকের বিরুদ্ধে নার্সকে মারধরের অভিযোগ, সকাল থেকে কর্মবিরতি

আপডেট সময় ০১:৫০:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫