ঢাকা ১১:১০ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আইসিটি আইনে সাজা দেওয়ার হুমকির অভিযোগ ইউনিয়ন ভূমি কর্মকর্তার বিরুদ্ধে পবিপ্রবির বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেন ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারার অভিবাসন ব্যয় কমা‌তে কাজ কর‌ছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকার পার্শ্ববর্তী জেলাগুলো দ্রুতগতির রেল নেটওয়ার্কের আওতায় আসবে: রেলমন্ত্রী জুলাই শহীদদের স্বপ্নের দেশ গড়তে প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ‘১০০ হর্ন’ লাগানো বাইকারের মোটরসাইকেল জব্দ করল পুলিশ এ বছর নাও হতে পারে বিপিএল : তামিম থামেনি স্বপ্ন, ৪৫ বছর বয়সে এসএসসি পাস করলেন কাঠমিস্ত্রি নাসিমুল ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ১২৪ কেজি গাঁ’জা ও ১০০ পিস ইয়াবা জব্দ, আটক ১

মিরপুরের অগ্নিকাণ্ডে ৬ মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন

রাজধানীর মিরপুরের শিয়ালবাড়ি এলাকায় গার্মেন্টস ও কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ১৬ জনের মধ্যে ৬ জনের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যা থেকে ঢাকা মেডিক্যাল কলেজের মর্গে এই ৬ মরদেহের ময়নাতদন্ত শুরু হয়েছিল।
বিষয়টি নিশ্চিত করেছেন রূপনগর থানার উপ-পরিদর্শক (এসআই) মোখলেছুর রহমান লস্কর।

যে ৬ জনের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে, তারা হলেন- মাহিরা আক্তার (১৪), নার্গিস আক্তার (১৮), নুরে আলম (২৩), সানোয়ার হোসেন (২২), আব্দুল্লাহ আল-মামুন (৩৯) ও রবিউল ইসলাম রবিন (১৯)।

ফরেনসিক চিকিৎসকরা মরদেহ থেকে ডিএনএ প্রোফাইলিংয়ের জন্য নমুনা সংগ্রহ করেছেন বলে জানিয়েছে মর্গ সূত্র।
মৃতদের পরিচয় নিশ্চিত হতে, সব দাবিদারদের কাছ থেকে প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করবে সিআইডি’র ফরেনসিক ল্যাব। মৃতদের স্বজনদের জানানো হয়েছে আগামীকাল বৃহস্পতিবার সকাল ৯টার সময় থেকে মালিবাগ ল্যাবে যেতে বলা হয়েছে বলে জানিয়েছেন ল্যাব পরীক্ষক মাসুদ রাব্বি।

রূপনগর থানার উপ-পরিদর্শক মোখলেছুর বলেন, বাকি ১০ জনের মরদেহ আগামীকাল পর্যায়ক্রমে ময়নাতদন্ত সম্পন্ন করা হবে। তিনি আরো বলেন, ডিএনএর মাধ্যমে পরিচয় নিশ্চিত হয়ে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইসিটি আইনে সাজা দেওয়ার হুমকির অভিযোগ ইউনিয়ন ভূমি কর্মকর্তার বিরুদ্ধে

মিরপুরের অগ্নিকাণ্ডে ৬ মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন

আপডেট সময় ০৯:০৫:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫