ঢাকা ০৮:১৫ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ ও নাশকতার পরিকল্পনার অভিযোগ, ওএসডি বিএল কলেজের দুই শিক্ষক আল মাহমুদের কাব্য নিয়ে গবেষণায় পিএইচডি পেলেন ফেনীর আবদুল কাদের ময়মনসিংহে মেরী স্টোপস ক্লিনিকের নতুন শাখার উদ্বোধন জার্মানির শত শত স্কুলে বোমা হামলার হুমকি, আতঙ্ক বরগুনায় বৃত্তি পরীক্ষা পরিচালনা-সংক্রান্ত প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগে জড়িতদের শাস্তি চান ড. ইউনূস নিরাপদ ও যানজটমুক্ত কুমিল্লা গড়তে কার্যকর পদক্ষেপের আহ্বান গোয়ায় নাগরিক ইশতেহার তৈরির ঘোষণা সিজেপির নাঙ্গলকোট হিসাবরক্ষণ অফিসে এম এম মোহাইমেনের ঘুষের কারবার অজিত কুমার গুহ কলেজ জাতীয়করণ চান শিক্ষার্থীরা

মিঠাপুকুরে সড়ক দুর্ঘটনায় ঝড়ে গেল পুলিশ কর্মকর্তার প্রাণ

রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার-ফুলবাড়ি আঞ্চলিক মহাসড়কে দুর্ঘটনার শিকার হয়ে মিঠাপুকুর থানায় কর্মরত পুলিশের এক এএসআই নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সন্ধায় উপজেলার মিঠাপুকুর-ফুলবাড়ি সড়কের ফকিরেরহাট রামেশ্বরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পুলিশ সদস্যের নাম আলিউল ইসলাম। তিনি মিঠাপুকুর থানায় এএসআই পদে কর্মরত ছিলেন। তার বাড়ি লালমনিরহাট জেলার পাটগ্রামে। দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, আলিউল গোপালপুর ইউনিয়ন বিট অফিসারের দ্বায়িত্বে নিয়োজিত ছিলেন। কাজ শেষ করে সন্ধায় থানায় ফেরার পথে সড়ক দুর্ঘটনার শিকার হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে। নিহত এএসআই কিভাবে দুর্ঘটনার শিকার হলেন এখন পর্যন্ত স্পষ্ট নয়। তবে, স্থানীয়রা বলছেন একটি দ্রুতগামী মাইক্রোবাস তাকে পিছন থেকে চাপা দিয়ে চলে যায়। এ ঘটনায় মিঠাপুকুর থানায় শোকের ছায়া নেমে এসেছে।

Tag :

One thought on “মিঠাপুকুরে সড়ক দুর্ঘটনায় ঝড়ে গেল পুলিশ কর্মকর্তার প্রাণ”

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ ও নাশকতার পরিকল্পনার অভিযোগ, ওএসডি বিএল কলেজের দুই শিক্ষক

মিঠাপুকুরে সড়ক দুর্ঘটনায় ঝড়ে গেল পুলিশ কর্মকর্তার প্রাণ

আপডেট সময় ১২:৩৬:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০২২